editor

প্রকাশিত: ১২:২৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২০

সমালোচনায় কান না দিয়ে কাজ করুন: প্রধানমন্ত্রী

সমালোচনায় কান না দিয়ে কাজ করুন: প্রধানমন্ত্রী

5

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘সমালোচনায় কান না দিয়ে’ সরকারি কর্মকর্তাদের আত্মবিশ্বাসের সঙ্গে দেশের জন্য কাজ করে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

5

বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সরকারের মন্ত্রণালয় ও বিভাগগুলোর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে যুক্ত হয়ে এ পরামর্শ দেন তিনি।

2

সরকারের কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আমি মনে করি আমরা সঠিক পথে আছি কিনা এটা নিজের আত্মবিশ্বাসের ওপর নির্ভর করে। সবাই যখন কাজ করবেন, আত্মবিশ্বাস নিয়ে করবেন। কে কী বলল, কে কী লিখল- ওর দিকে কান দিলে কোনো কাজ করতে পারবেন না। আপনার নিজের বিশ্বাস থাকতে হবে, নিজের ওপর আস্থা থাকতে হবে যে আপনি সঠিক কাজটি করছেন কিনা। যদি সেই আস্থাটা থাকে, তবে সেই কাজের ফল দেশবাসী পাবে। সেটাই আমি বলতে চাই।

দফতরগুলোর সঙ্গে সরকারের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির সুফল যে শেষ পর্যন্ত সাধারণ মানুষের কাছেই যাবে, সে কথা অনুষ্ঠানে উপস্থিত ঊর্ধতন কর্মকর্তাদের মনে করিয়ে দেন সরকারপ্রধান।

তিনি বলেন, মানুষ এর শুভফলটা পাবে। আর আপনাদের দায়িত্ব হচ্ছে মানুষের পাশে থাকা। এটা আমাদের সবার দায়িত্ব। আমরা জনগণের ভোট নিয়ে এসেছি। আমরা ওয়াদাবদ্ধ মানুষের কাছে।

কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আপনারা যারা চাকরি করেন, আপনাদের সময় আমাদের থেকে বেশি। আপনারাও কিন্তু জনগণের কাছে ওয়াদাবদ্ধ যে জনসেবা করতে হবে। জনসেবা করাটাই হচ্ছে দায়িত্ব।

7

সরকারের যে সম্পদ, জনগণই যে তার মালিক, সে কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সেই সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতের পাশাপাশি জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে সচেষ্ট থাকতে হবে।

শুদ্ধাচারের উপর গুরুত্বারোপ করে শেখ হাসিনা বলেন, প্রত্যেকটা মন্ত্রণালয়ে আপনাদেরকে শুদ্ধাচার বিষয়ে নিজস্ব একটা পরিকল্পনা নিতে হবে যে কীভাবে আপনারা কাজগুলো সম্পন্ন করবেন। আপনাদের সঙ্গে সঙ্গে তার নিচের স্তর পর্যন্ত এই পরিকল্পনা থাকতে হবে এবং তা যথাযথভাবে কার্যকর করতে হবে। যারা এটা কার্যকর করতে পারবেন, তারাই পুরষ্কৃত হবেন।

5

Sharing is caring!

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেটের খান অটোস্ তৃতীয় বারের মতো সুজুকি বাংলাদেশের ন্যাশনাল টপ সেলস্ এওয়ার্ড লাভ

সিলেটের খান অটোস্ তৃতীয় বারের মতো সুজুকি বাংলাদেশের ন্যাশনাল টপ সেলস্ এওয়ার্ড লাভ

4 সিলেটে স্বনামধন্য প্রতিষ্ঠান খান অটোস্ তৃতীয় বারের মতো সুজুকি বাংলাদেশের ন্যাশনাল টপ সেলস্ এওয়ার্ড অর্জন করেছে। গত ২৫ এপ্রিল

মে দিবসে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

মে দিবসে সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

2 সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং-১৬৬৯ এর অন্তর্ভূক্ত সিলেট মহানগর ব্যাটারী চালিত রিক্সা/ইজিবাইক মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে

সামাজিক এই মেলবন্ধনগুলো একটি মানবিক  রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করে:  এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম

সামাজিক এই মেলবন্ধনগুলো একটি মানবিক রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করে: এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম

1 সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম বলেছেন, বাংলাদেশ আবহমান কাল ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই ধরনের আয়োজন

বুদ্ধের মৈত্রী ভাবনাই হতে পারে আমাদের পথপ্রদর্শক: অধ্যক্ষ ড. ধর্মকীর্তি মহাথের

বুদ্ধের মৈত্রী ভাবনাই হতে পারে আমাদের পথপ্রদর্শক: অধ্যক্ষ ড. ধর্মকীর্তি মহাথের

7 চট্টগ্রামের মীরসরাইস্থ দমদমা নবাবপুর ধর্মকীর্তি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বিশ্বনাগরিক ও বিচিত্র ধর্মকথিক ড. ধর্মকীর্তি মহাথের বলেছেন, গৌতম বুদ্ধের জন্ম,

মে দিবসে জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলা শাখার আলোচনা সভা

মে দিবসে জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলা শাখার আলোচনা সভা

2 মহান মে দিবস উপলক্ষে সিলেটে জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার

দেশের অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমিকদের অবদান অনস্বীকার্য: কয়েস লোদী

দেশের অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমিকদের অবদান অনস্বীকার্য: কয়েস লোদী

1 সিলেট মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, বর্তমান সরকার শ্রমিকবান্ধব সরকার। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে

মহান মে দিবস উপলক্ষ্যে নগরীতে জেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের র‌্যালী

মহান মে দিবস উপলক্ষ্যে নগরীতে জেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের র‌্যালী

8 ‘সুস্থ শ্রমিক কর্মঠ হাত-আসবে এবার নব প্রভাত’-এই স্লোগানকে সামনে রেখে সিলেটে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা

ইজারার ৫৫ লাখ টাকা ছিনতাই করলেন ডেভিল চেয়ারম্যান মামুন পারভেজ

ইজারার ৫৫ লাখ টাকা ছিনতাই করলেন ডেভিল চেয়ারম্যান মামুন পারভেজ

7 সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের আওতাধীন বালি পরিবহনকারী গাড়িও পশ্চিম জাফলং ইউনিয়নের সীমানার মধ্যে বালি পরিবহনকারী ইঞ্জিন নৌকার

1
4