editor
প্রকাশিত: 5:17 PM, November 26, 2024
সরকারের সংস্কার ও দেশের চলমান অবস্থা বিষয়ে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রিয় কমিটির এক সভা ২৫ নভেম্বর সোমবার রাতে সিলেট নগরীর বন্দরবাজারের কুদরত উল্লাহ মসজিদ মার্কেটস্থ ৩য় তলায় অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তারা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি রোধে তাদের ও পরিবারের সদস্যদের বিষয়-সম্পত্তির হিসাব দাখিলের বিধান কার্যকরের উদ্যোগের প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব জনাব মুখলেছুর রহমানকে অভিনন্দন জানিয়ে বলা হয়, নির্ধারিত তারিখের মধ্যে প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব সরকারের কাছে দাখিল না করলে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় কঠোর প্রদক্ষেপ গ্রহণের জোর দাবী জানানো হয়। সভায় ২৪-এর গণবিপ্লবের মূল লক্ষ্য রাষ্ট্র সংস্কার, নির্বাচন নয়। যারা জাতীয় সংসদ নির্বাচনের জন্য বার বার তাগদা দিচ্ছেন তাদের লক্ষ্য সংস্কার নয়, ক্ষমতা দখল। সভায় রাজধানীতে চিকিৎসারত অবস্থায় শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দাবী দাওয়ার বিষয়ে রাজপথে জনদুর্ভোগে জনগণ অতিষ্ঠ। এ সকল ঘটনার প্রতিকারের লক্ষ্যে আশু ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের নিকট জোর দাবী জানানো হয়েছে। পাশাপাশি সংগ্রামী ছাত্র সমাজকে শান্তিপূর্ণ ও জনদুর্ভোগ মুক্ত কর্মসূচি পালন করার আহবান জানানো হয়। ব্যাটারী চালিত রিক্সা শ্রমিকদের দাবী-দাওয়ার ব্যাপারে একটি নীতিমাল দ্রুত প্রণয়ন করা জরুরী বলে বক্তাগণ বলেন।
সভায় আগামী ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন উপলক্ষে ঐদিন বেলা ১১টায় সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জমায়েত, পরে দুর্নীতি বিরোধী র্যালি ও কোর্ট পয়েন্টে দুর্নীতি বিরোধী গণসমাবেশ করার সিদ্ধান্ত গৃহীত হয়। ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য সম্মানের সাথে পালন সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং দেশবাসীকে মহান বিজয় দিবস পালনে আহবান জানানো হয়।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জননেতা মকসুদ হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ফোরামের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, উপদেষ্টা নেছারুল হক চৌধুরী বুস্তান স্যার, যুগ্ম সাধারণ সম্পাদক মামুন রশীদ এডভোকেট, সাংগঠনিক সম্পাদক ডাঃ অরুণ কুমার দেব, কেন্দ্রীয় সিনিয়র সদস্য সরোজ ভট্টাচার্য্য, আব্দুল গফুর, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরাম কেন্দ্রিয় সভাপতি ইমাম হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নুর আহমদ জুনেদ প্রমুখ।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির