editor
প্রকাশিত: 6:01 PM, January 14, 2021
অনলাইন ডেস্ক
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী বলেছেন, সরকারের সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। নাস্তিকরাই সরকারকে আমার বিরুদ্ধে ভুল বোঝায়। আমি সত্য কথা বলে ফাঁসির মঞ্চে যেতেও প্রস্তুত আছি।বুধবার রাতে বাঁশখালী পৌরসভার বাহারউল্লাপাড়া জলদী দারুল কারীম মাদ্রাসার তিন দিনব্যাপী বার্ষিক মাহফিলের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেনআল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, ‘আবু জাহেল, আবু লাহাব বিশ্বের সেরা সন্ত্রাসী। তারা বিশ্বনবীকে কষ্ট দিয়েছে, গালমন্দ করেছে। হক কথা বলার কারণে হযরত সোমাইয়াকে (র.) তারা গ্রেফতার করে নির্মমভাবে শহীদ করেছে। হক কথা বললে গ্রেফতার করা, মামলা করা, হুমকি-ধমকি দেয়া বাতিলদের অভ্যাস। সেই আবু জাহেল, আবু লাহাবের উত্তরসূরিরা এখনো আছে। ঈমানের কথা বলার কারণে আমাকে যদি ফাঁসিতে ঝুলানো হয় তবুও আমি হক কথা বলা থেকে এক চুল পরিমাণও পিছপা হব না।’এর আগে হেফাজত আমীর দারুল কারীম মাদ্রাসার মরহুম আলহাজ আবুল কাসেম (রহ.) এতিমখানা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।দারুল কারীম মাদ্রাসার পরিচালক মাওলানা শফকত হোসাইনের সঞ্চালনায় তিন দিনব্যাপী ষষ্ঠ বার্ষিক মাহফিলে আরও বয়ান পেশ করেন- শিশুবক্তা মাওলানা রফিকুল ইসলাম মাদানী, মাওলানা মোশতাক আহমদ, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা আলমগীর বিন কবির, মাওলানা কামরুজ্জামান আইয়ুবী, মাওলানা সালাহউদ্দিন মাসউদ, মাওলানা মাহমুদুর রশিদ, মাওলানা মাহমুদ মাদানী, মাওলানা খালেদুর রহমান, মাওলানা আবু বকর, মুফতি রিজওয়ান রফিকী, মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী, মাওলানা সরোয়ার হোসেন বিক্রমপুরী, আল্লামা নুর হোসেন নুরানী, মাওলানা সাইফুদ্দীন দৌলতপুরী, মাওলানা ফিরোজ উদ্দীন নাছিমী, মাওলানা জসিম উদ্দীন সিকদার, মাওলানা ওবাইদুল্লাহ রফিকী, মাওলানা ওবাইদুর রহমান হুযাইফি, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী প্রমুখ।আল্লামা জুনায়েদ বাবুনগরী দোয়া ও আখেরি মোনাজাতের মাধ্যমে বুধবার রাতে তিন দিনব্যাপী এ বার্ষিক মাহফিলের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।
S/H(Ripa-5)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,