editor
প্রকাশিত: 11:50 AM, September 8, 2020
কক্সবাজারে সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার সুজাউদ্দিন রুবেলকে শ্বাসরোধ করে হত্যাচেষ্টার প্রতিবাদে বাগেরহাটে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। মঙ্গলবার সকালে বাগেরহাট প্রেস ক্লাবের উদ্যোগে ক্লাবের সামনে কর্মরত সাংবাদিকরা এই মানববন্ধন কর্মসূচি পালন করে।
সাংবাদিকের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান সরকারের সময়ে বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন এলাকায় সাংবাদিকদের উপর হামলা নির্যাতন হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ায় দিনদিন নির্যাতন বেড়েই চলেছে। সম্প্রতি ধামরাইয়ে একজন সাংবাদিককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে, কক্সবাজারে সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় যারা জড়িত তাদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের দাবি জানাচ্ছি।
মানববন্ধনে বক্তব্য দেন বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক তালুকদার আব্দুল বাকি, সাবেক সভাপতি আহাদ উদ্দিন হায়দার, শেখ আহসানুল করিম ও সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর টুটুল প্রমুখ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,