editor

প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২০

সাংসদদের ফ্ল্যাটে তেলাপোকা-উইপোকার আক্রমণ, উদ্বিগ্ন সংসদ কমিটি

সাংসদদের ফ্ল্যাটে তেলাপোকা-উইপোকার আক্রমণ, উদ্বিগ্ন সংসদ কমিটি

4

অনলাইন ডেস্ক

সংসদ সদস্যদের আবাস্থল এমপি হোস্টেলে (ন্যাম ফ্ল্যাটে) তেলাপোকা ও উইপোকার আক্রমণে উদ্বিগ্ন হয়ে পড়েছে এমপিদের আবাসন ব্যবস্থা দেখভালের দায়িত্বে থাকা সংসদ কমিটি। কমিটির বৈঠকে মানিক মিয়া অ্যাভিনিউস্থ ৪, ৫ ও ৬ নং সংসদ সদস্য ভবনের ফ্ল্যাট সমূহে তেলাপোকা ও উইপোকা নির্মূলের দ্রুত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।

4

আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ কমিটি’র সভাপতি চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। বৈঠকে কমিটির সদস্য এ বি তাজুল ইসলাম, হুইপ মো. ইকবালুর রহিম, ফজলে হোসেন বাদশা, নূর মোহাম্মদ, মনজুর হোসেন ও শওকত হাচানুর রহমান (রিমন) অংশগ্রহণ করেন। এ ছাড়া বিশেষ আমন্ত্রণে সংসদ-সদস্য ভবন ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক মো. সাইফুজ্জামান এবং যুগ্ম আহ্বায়ক নাহিদ ইজাহার খান ও নার্গিস রহমান উপস্থিত ছিলেন।

কমিটি সূত্র জানায়, বৈঠকে সংসদ-সদস্য ভবনসমূহের ফ্ল্যাট বরাদ্দের বিদ্যমান শর্তাবলীর পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধন বিষয়ে আলোচনা করা হয়। আলোচনা শেষে সংসদ-সদস্য ভবনসমূহের ফ্ল্যাট বরাদ্দের নীতিমালা পরবর্তী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়। আর ১নং ভবনের ন্যায় গাড়ি পার্কিং এর ব্যবস্থা ও পুরাতন মসজিদকে সংস্কারের নির্দেশনা দেওয়া হয়। এ ছাড়া সংসদ সদস্য ভবনের সামনে জমে থাকা পানি দ্রুত নিষ্কাশনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সিটি কর্পোরেশন ও ওয়াসাকে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়।

3

সূত্র আরো জানায়, বৈঠকে মানিক মিয়া অ্যাভিনিউস্থ ও নাখালপাড়াস্থ সংসদ সদস্য ভবন, পুরাতন সংসদ সদস্য ভবন এবং মন্ত্রী হোস্টেলস্থ স্থায়ী কমিটির সভাপতিবৃন্দের কার্যালয়কে সিসিটিভি’র আওতায় আনা এবং অগ্নি-নির্বাপণ যন্ত্রপাতি স্থাপনের জন্য সুপারিশ করা হয়। এছাড়া সংসদ সদস্য ভবনের সামনে সাইনবোর্ড/বিল বোর্ডসহ যাবতীয় ব্যানার এবং সংসদ ভবন এলাকায় বেওয়ারিশ কুকুর দ্রুত অপসারণের ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়।

3

Sharing is caring!


আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

সর্বশেষ সংবাদ

ন্যাশনাল কনফারেন্সে গবেষণাপত্র আহ্বান করেছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি

ন্যাশনাল কনফারেন্সে গবেষণাপত্র আহ্বান করেছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি

2 “টেকনোলজি, জাস্টিস এবং ইনস্টিটিউশনাল রেজিলিয়েন্স” এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের অঙ্গীকার নিয়ে মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি

বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব দিলওয়ার হোসেনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব দিলওয়ার হোসেনের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

5 সিলেট চেম্বার ও কমার্সের সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক সভাপতি

রাজারগলি সমাজকল্যাণ সংঘের ৪৫ সদস্যের নতুন কমিটি গঠন

রাজারগলি সমাজকল্যাণ সংঘের ৪৫ সদস্যের নতুন কমিটি গঠন

7 সিলেটের অন্যতম সামাজিক সংগঠন ‘রাজারগলি সমাজকল্যাণ সংঘ’-এর ২০২৬-২০-২৮ মেয়াদের নবনির্বাচিত ৪৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

সিলেটে হামের মৃত্যু, খুন, ধর্ষণের ঘটনায় গণদাবী পরিষদের উদ্বেগ

সিলেটে হামের মৃত্যু, খুন, ধর্ষণের ঘটনায় গণদাবী পরিষদের উদ্বেগ

5 সিলেটসহ দেশব্যাপী কন্যা শিশু ফাহিমা, রামিসার মতো ধর্ষণ, খুন এবং হাম রোগে আক্রান্ত শিশু মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে

ফুলসাইন্দ উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি হলেন সুহেদুল ইসলাম সুহেদ

ফুলসাইন্দ উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি হলেন সুহেদুল ইসলাম সুহেদ

7 সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফুলসাইন্দ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সিলেট জেলা ছাত্রদলের

সবুজ বাংলা বিনির্মানে বৃক্ষরোপণে সবাই এগিয়ে আসুন: এমপি মুফতি আবুল হাসান

সবুজ বাংলা বিনির্মানে বৃক্ষরোপণে সবাই এগিয়ে আসুন: এমপি মুফতি আবুল হাসান

5 সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) এর সংসদ সদস্য মুফতি আবুল হাসান এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হিসেবে দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নের

দূর্বৃত্তায়ন নেতৃত্বের ফলে জঘন্যতম অপরাধ বেড়েই চলেছে: দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম

দূর্বৃত্তায়ন নেতৃত্বের ফলে জঘন্যতম অপরাধ বেড়েই চলেছে: দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম

8 রামিসা, ফাহিমা ধর্ষণ, র‌্যাব সদস্য ইমন আচার্য খুন, প্রাতিষ্ঠানিক দূর্নীতির দমন সন্ত্রাস নৈরাজ্য ও আইনশৃংখলার অবনতির প্রেক্ষিতে রোববার (২৪

তোমরা প্রফুল্ল চিত্তে কুরবানী কর

তোমরা প্রফুল্ল চিত্তে কুরবানী কর

1 কে. এম. মিনহাজ উদ্দিন: মানবজাতি আল্লাহ তা’য়ালার সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জীব। এই মানবজাতি বিভিন্ন জাতি ও ধর্মে বিভক্ত। প্রত্যেক

1
2