editor

প্রকাশিত: 9:10 PM, May 7, 2026

সায়্যিদ আহমদ বেরলভীর প্রাণের বিনিময়ে উপমহাদেশে সুন্নীয়ত প্রতিষ্ঠিত হয়েছে: মাওলানা মাসুক আহমদ

প্যারিসে বালাকোট দিবসে আলোচনা সভা

সায়্যিদ আহমদ বেরলভীর প্রাণের বিনিময়ে উপমহাদেশে সুন্নীয়ত প্রতিষ্ঠিত হয়েছে: মাওলানা মাসুক আহমদ

আনজুমানে আল ইসলাহ ফ্রান্সের সভাপতি মাওলানা মাসুক আহমদ বলেছেন, তরিকায়ে মুহাম্মদিয়ার প্রতিষ্ঠাতা ও ইমামুত তরিকত হযরত সায়্যিদ আহমদ শহীদ বেরলভি রহ.-এর অসামান্য ত্যাগের বিনিময়েই এই উপমহাদেশে সুন্নীয়ত ও ইসলামের সঠিক আদর্শ প্রতিষ্ঠিত হয়েছে। তিনি আমাদের ছিলছিলার উর্ধ্বতন মুর্শিদ ছিলেন এবং তাঁর জীবন ছিল খিদমতে খলক বা মানবসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত। আমাদেরকেও দ্বীনের খেদমতের পাশাপাশি অসহায় মানুষের সেবায় এগিয়ে আসতে হবে।

বুধবার (৬ মে) প্যারিসের একটি রেস্টুরেন্টের হলরুমে আনজুমানে আল ইসলাহ প্যারিস মহানগর আয়োজিত ঐতিহাসিক বালাকোট দিবস ও সায়্যিদ আহমদ শহীদ বেরলভী রহ.-এর শাহাদাত দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

ইতিহাস ও ঐতিহ্য রক্ষার আহ্বান মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে আনজুমানে আল ইসলাহ ফ্রান্সের সাধারণ সম্পাদক কাজী আব্দুল মুহিত বলেন, ঈমান নিয়ে কবরে যেতে হলে আউলিয়ায়ে কেরামের অনুসরণের বিকল্প নেই। যারা দ্বীনের জন্য আত্মত্যাগ করেছেন, তাদের ইতিহাস ভুলে গেলে চলবে না। সায়্যিদ আহমদ শহীদ বেরলভি রহ. মুসলমানদের ঐতিহ্য ও ঈমান রক্ষায় নিজের জীবন বিলিয়ে দিয়েছেন।

মাহফিলের কার্যক্রম প্যারিস মহানগরের সভাপতি মাওলানা শাহ মোহাম্মদ আবুল হাসনাতের সভাপতিত্বে এবং ফ্রান্স আল ইসলাহ সদস্য খন্দকার ইমামুল হাসানের সঞ্চালনায় মাহফিলের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা সাহেদ আহমদ। নাশিদ ও শানে ফুলতলী পরিবেশন করেন যথাক্রমে হাফিজ মো: খালেদুর রহমান ও ক্বারি সুহেল আহমদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্বারি রুবেল আহমদ, আহসান হাবীব শাহ, কামাল আহমদ, ক্বারি সুহেল আহমদ ও খন্দকার ইমামুল হাসান।

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফরিদুজ্জামান, মাওলানা সাহেদ আহমদ, হাফিজ মো: খালেদুর রহমান, শামছুদ্দিন আহমদ ও জাকির হোসেন সামাদ প্রমুখ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও দেশ-জাতির কল্যাণ কামনা করে মিলাদ শরীফ ও বিশেষ মোনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্ত হয়।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ

শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ

সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাল সিলেটে সমাবেশ ও র‍্যালি, প্রধান অতিথি মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাল সিলেটে সমাবেশ ও র‍্যালি, প্রধান অতিথি মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র‍্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।

সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি ও দপ্তর সম্পাদকের বিবৃতিতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি ও দপ্তর সম্পাদকের বিবৃতিতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি এম শফিকুর রহমান ও সাবেক দপ্তর সম্পাদক মো. সেলিম আহমদের বিভিন্ন প্রেস বিজ্ঞপ্তি ও

দুই প্রবাসীর কোটি টাকার পৈতৃক সম্পত্তি দখল ও জালিয়াতির অভিযোগ

দুই প্রবাসীর কোটি টাকার পৈতৃক সম্পত্তি দখল ও জালিয়াতির অভিযোগ

সিলেট নগরীর সুবিদবাজার এলাকার প্রবাসী দুই ভাইয়ের স্বাক্ষর জাল করে ভুয়া আমমোক্তারনামা তৈরি, কোটি টাকার ভাড়া আত্মসাৎ, পৈতৃক সম্পত্তি জবরদখল

জামায়াত নেতা লোকমানকে ঘিরে গুঞ্জন

জামায়াত নেতা লোকমানকে ঘিরে গুঞ্জন

সিলেটের রাজনীতিতে আলোচিত জামায়াত নেতা লোকমান আহমদকে ঘিরে নানা জল্পনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ভার্চ্যুয়াল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে,

একসময়ের আ’লীগ ঘনিষ্ঠ বাবা-ছেলে এখন বিএনপিতে

একসময়ের আ’লীগ ঘনিষ্ঠ বাবা-ছেলে এখন বিএনপিতে

রাজনীতিতে সুবিধাবাদ আর রাতারাতি দলবদলের এক চাক্ষুষ উদাহরণ হয়ে উঠেছেন সিলেটের এক বাবা ও ছেলে। পটপরিবর্তনের পর অতীতে বাংলাদেশ আওয়ামী

‎‎জামিন আর ক্ষমতার ছায়ায় বহাল তবিয়তে অন্ধকার জগতের কারবারিরা

‎‎জামিন আর ক্ষমতার ছায়ায় বহাল তবিয়তে অন্ধকার জগতের কারবারিরা

‎সিলেটের জালালাবাদ থানার ভাগারপাড় গ্রামে ১৪ বছরের কিশোর মহিন হাসান বাপ্পিকে নৃশংস হত্যাচেষ্টার পর উত্তাল হয়ে উঠেছিল এলাকা। মানববন্ধন, প্রতিবাদ