editor
প্রকাশিত: 4:13 PM, September 9, 2024
সিরাজগঞ্জ প্রতিনিধি : চৌহালীতে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই ভাগিনা হত্যার দায়ে মামাসহ তিনজনকে মৃত্যুদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে এক মাস বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়েছে।
(৯ সেপ্টেম্বর ২০২৪) সোমবার দুপুরে সিরাজগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ এম আলী আহমেদ আসামিদের উপস্থিতিতে এ দন্ডাদেশ প্রদান করেন। দন্ডপ্রাপ্তরা হলো- চৌহালী উপজেলার কোদালিয়া উত্তরপাড়া মহল্লার মৃত আব্দুর রশিদ মাষ্টারের ছেলে নিহতদের মামা নাছির উদ্দিন (৪০), সহিদুল ইসলাম সাচ্চা (৫০) ও একই মহল্লার মৃত সমেশ আলীর ছেলে ইসরাফিল হোসেন (৬৫)। সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) মো. মনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার নথি থেকে জানা যায়, দন্ডপ্রাপ্তদের সাথে তাদের ভাগ্নে কাউছারের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলছিল। এ অবস্থায় ২০১৮ সালের ৭ ডিসেম্বর শুক্রবার বিকেলে দন্ডপ্রাপ্তরা কাউছারকে দাওয়াত দিয়ে বাড়িতে ডেকে নিয়ে যায় এবং জমিজমা নিয়ে কথাকাটাকাটি এক পর্যায়ে কাউছারকে মারপিট করে। সংবাদ পেয়ে কাউসারের ভাই মিল্টন আসলে তাকেও মারধর করা হয়। গুরুত্বর অবস্থায় কাওছার ও মিল্টনকে ঢাকা নেয়ার পথে দুজনই মারা যায়। এ ঘটনায় নিহতদের মা হায়াতুন নেছা বাদী হয়ে চৌহালী থানায় হত্যা মামলা দায়ের করেন। আদালতের চুড়ান্ত প্রতিবেদন দাখিলের পর ১৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহন করা হয়। সাক্ষ্য প্রমান শেষে আদালত সোমবার দুপুরে এ দন্ডাদেশ প্রদান করেন। আসামীদের জেল হাজতের প্রেরণ করা হয়েছে।
দৈনিক সিলেটের সময়/আর.এম
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ