admin
প্রকাশিত: 2:33 PM, October 23, 2025
স্টাফ রিপোর্টার:
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উডসাইডের গুলশান ট্যারেসে সিলেট বিভাগীয় নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশী কর্তৃক আয়োজনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির এর সম্মানে নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশীদের সমাবেশ গত সোমবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।
এসময় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট-১ (নগর-সদর) আসনের ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির দেশ ও সিলেটের উন্নয়ন নিয়ে তাঁর পরিকল্পনার বলেন। তিনি বলেন, সিলেটের প্রতিটি মানুষের মুখে হাসি ফিরিয়ে আনাই তাঁর রাজনৈতিক জীবনের মূললক্ষ্য। সিলেট অঞ্চলের অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিসহ প্রতিটি ক্ষেত্রেই তিনি মানুষের কল্যাণে কাজ করবেন।
বাংলাদেশ সোসাইটি আব নিউইয়র্কের সাবেক সভাপতি আজমল হোসেন কুনু’র সভাপতিত্বে ও গোলাপগঞ্জ সোসাইটি অব নিউইয়র্কের সভাপতি এবাদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠাসে স্বাগত বক্তব্যে রাখেন সদর সোসাইটি অব নিউইয়র্ক সাবেক সভাপতি দেওয়ান সাহেদ চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্যে রাখেন বাংলাদেশ সোসাইটি অব নিউইয়র্কের সভাপতি আতাউর রহমান সেলিম. জালালবাদ সোসাইটি অব নিউইয়র্ক সভাপতি বদরুল খান, বিশিষ্ট রাজনীতিব জিল্লুর রহমান জিলু, আবু সাঈদ আহমেদ, ফয়েজ চৌধুরী, সাইফুর খান হারুন, শরীফুল খালিসদার, সালেহ চৌধুরী, আনোয়ার হোসেন, ফারুক চৌধুরী, আতিকুর হক আহাদ, মিজানুর রহমান মিজান, ডালিম খান, আতিকুর রহমান সাবু, শাহ কামাল, কয়েস আহাদ, জামি চৌধুরী, জহির খান প্রমুখ।
সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি এম শফিকুর রহমান ও সাবেক দপ্তর সম্পাদক মো. সেলিম আহমদের বিভিন্ন প্রেস বিজ্ঞপ্তি ও
সিলেট নগরীর সুবিদবাজার এলাকার প্রবাসী দুই ভাইয়ের স্বাক্ষর জাল করে ভুয়া আমমোক্তারনামা তৈরি, কোটি টাকার ভাড়া আত্মসাৎ, পৈতৃক সম্পত্তি জবরদখল
সিলেটের রাজনীতিতে আলোচিত জামায়াত নেতা লোকমান আহমদকে ঘিরে নানা জল্পনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ভার্চ্যুয়াল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে,
রাজনীতিতে সুবিধাবাদ আর রাতারাতি দলবদলের এক চাক্ষুষ উদাহরণ হয়ে উঠেছেন সিলেটের এক বাবা ও ছেলে। পটপরিবর্তনের পর অতীতে বাংলাদেশ আওয়ামী
সিলেটের জালালাবাদ থানার ভাগারপাড় গ্রামে ১৪ বছরের কিশোর মহিন হাসান বাপ্পিকে নৃশংস হত্যাচেষ্টার পর উত্তাল হয়ে উঠেছিল এলাকা। মানববন্ধন, প্রতিবাদ
সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি। বাংলাদেশ সাম্প্রদায়িক
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র্যালি
মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে