editor
প্রকাশিত: 6:46 PM, December 30, 2024
সিলেটে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জ্ঞানের আলোয় আলোকিত করতে প্রতিষ্ঠিত জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ে সিলেট বিভাগের দৃষ্টি প্রতিবন্ধী ছেলে-মেয়েদের ফ্রি’তে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ভর্তিকৃত দৃষ্টিহীন শিশুদেরকে বিনা মূল্যে থাকা খাওয়া সহ ব্রেইল পদ্ধতিতে সাধারণ শিক্ষা, ধর্মীয় শিক্ষা, চলাচল প্রশিক্ষণ, প্রাত্যহিক কার্যক্রম প্রশিক্ষণ ও সাংস্কৃতিক প্রশিক্ষণ প্রদান করা হবে।
গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) বাংলাদেশ সরকারের সমাজ সেবা অধিদপ্তর সিলেট জেলা কার্যালয় কর্তৃক নিবন্ধনকৃত একটি বেসরকারি সেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয় পরিচালিত হচ্ছে। নগরীর জল্লারপার রোডের পশ্চিম জিন্দাবাজাস্থ জিডিএফ কার্যালয়ে এই বিদ্যালয় অবস্থিত।
এই বিদ্যালয়ের জাতীয় পাঠ্যক্রম অনুযায়ী ব্রেইল পদ্ধতিতে শিক্ষা দানের লক্ষ্যে কেবলমাত্র সিলেট বিভাগের ৬ থেকে ৯ বছর বয়সের সম্পূর্ণ দৃষ্টিহীন বালক-বালিকাদের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আবাসিক ও অনাবাসিক ভাবে ভর্তি হতে আগ্রহী দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের অভিভাবক, প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে আগামী ৩০ জানুয়ারী ২০২৫ ইং তারিখের মধ্যে আবেদন ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র, আবেদন পত্র জমা দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। বিদ্যালয়ে ভর্তির আসন সংখ্যা সীমিত। প্রাপ্ত আবেদন পত্র সমূহ যাচাই-বাছাই করে সাংগঠনিক ভাবে সুযোগ দানের ক্ষমতা অনুযায়ী জিডিএফ-ডিকেফ কর্তৃপক্ষ ভর্তির ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে সংশ্লিষ্টদের অবহিত করবেন।
গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র মহাসচিব-নির্বাহী পরিচালক মোঃ বায়জিদ খান, দৃষ্টিহীন ছাত্রাবাসে সিলেট বিভাগের দৃষ্টি প্রতিবন্ধী বালক-বালিকাদের শিক্ষার ক্ষেত্রে সার্বিক অগ্রগতির ব্যাপারে দেশ-বিদেশের সকল শেণি-পেশার মানুষের সম্মিলিত সহযোগিতা কামনা করেছেন।
সিলেট নগরীর সুবিদবাজার এলাকার প্রবাসী দুই ভাইয়ের স্বাক্ষর জাল করে ভুয়া আমমোক্তারনামা তৈরি, কোটি টাকার ভাড়া আত্মসাৎ, পৈতৃক সম্পত্তি জবরদখল
সিলেটের রাজনীতিতে আলোচিত জামায়াত নেতা লোকমান আহমদকে ঘিরে নানা জল্পনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ভার্চ্যুয়াল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে,
রাজনীতিতে সুবিধাবাদ আর রাতারাতি দলবদলের এক চাক্ষুষ উদাহরণ হয়ে উঠেছেন সিলেটের এক বাবা ও ছেলে। পটপরিবর্তনের পর অতীতে বাংলাদেশ আওয়ামী
সিলেটের জালালাবাদ থানার ভাগারপাড় গ্রামে ১৪ বছরের কিশোর মহিন হাসান বাপ্পিকে নৃশংস হত্যাচেষ্টার পর উত্তাল হয়ে উঠেছিল এলাকা। মানববন্ধন, প্রতিবাদ
সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি। বাংলাদেশ সাম্প্রদায়িক
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র্যালি
মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
সিলেট বিভাগের শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক সংস্থা সাবাস এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সিলেট নগরীর একটি