editor
প্রকাশিত: ১২:০৯ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২৬
সিলেট নগরীর হাউজিং এস্টেট এলাকায় প্রকাশ্যে সিএনজি অটোরিকশা থামিয়ে নারী কর্মকর্তার ভ্যানিটি ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় রশিদ আলী (ওরফে রশিদ আহমদ) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১১ মার্চ) ভোরে বিমানবন্দর থানা পুলিশ ও কানাইঘাট থানা পুলিশের যৌথ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রশিদ আলী কানাইঘাট থানাধীন বিষ্ণুপুর এলাকার বাসিন্দা। পুলিশের তথ্যমতে, তিনি একটি আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। সিসিটিভি ফুটেজে তাকেই অটোরিকশা থামিয়ে ব্যাগ ছিনিয়ে নিতে দেখা গেছে। বর্তমানে তাকে মহানগর পুলিশের বিমানবন্দর থানায় নিয়ে আসা হয়েছে।
গত ২৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) হাউজিং এস্টেট এলাকায় এই চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনা ঘটে। কর পরিদর্শক ইয়াসমিন আক্তার অফিস শেষে অটোরিকশাযোগে বাসায় ফিরছিলেন। পথে তিনটি মোটরসাইকেলে আসা ৬ জন ছিনতাইকারী পিস্তল ঠেকিয়ে তার গতিরোধ করে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ছিনতাইকারীরা কিছুক্ষণ টানাহ্যাঁচড়ার পর জোরপূর্বক ভ্যানিটি ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ইয়াসমিন আক্তারের সাধারণ ডায়েরি (জিডি) সূত্রে জানা গেছে, ছিনতাইকারীরা ব্যাগে থাকা নগদ ১৫-২০ হাজার টাকা এবং স্বাক্ষর করা চেক বইয়ের কয়েকটি পাতা নিয়ে যায়। তবে তারা ভ্যানিটি ব্যাগে থাকা আইফোন ও এটিএম কার্ড একটি রেস্টুরেন্টের সামনে ফেলে রেখে যায়।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, এই গ্রেপ্তার ও ছিনতাইয়ের বিস্তারিত তথ্য তুলে ধরতে সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে দ্রুতই একটি প্রেস ব্রিফিং আয়োজন করা হতে পারে।
6 মাসুম চৌধুরী: সিলেটের কানাইঘাট উপজেলার ৯টি ইউনিয়ন এবং পার্শ্ববর্তী গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের হাজার হাজার মানুষের যাতায়াতের অন্যতম প্রধান
4 সিলেট মহানগর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৫৭ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মহানগরের দলীয় কর্মকাণ্ডকে আরও গতিশীল ও
5 খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান বলেছেন, স্বাধীনতার পরবর্তী সময়ে যারাই ক্ষমতায় গিয়েছে তারাই ফ্যাসিবাদ কায়েমের
8 রোটারি ক্লাব অব সিলেট সাউথের নতুন রোটারি বর্ষের প্রথম সাপ্তাহিক সভা নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত
5 সিলেট বিভাগের প্রতিটি থানায় প্রবাসীদের সহযোগিতার জন্য প্রবাসী হেল্প ডেস্ক চালু করা ও বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধের জন্য এক
7 পর্তুগালে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের সংগঠন ‘সিলেট বিভাগ গণদাবী পরিষদ পর্তুগাল শাখা’র কার্যকরী কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
6 জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নগর সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে ইউএনডিইএফ-এর অর্থায়নে এফআইভিডিবি-এর Young People Building
3 সিলেট নগরীর বড়বাজার বন্ধন ‘বি’ এলাকার বাসিন্দা ও পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মো. হায়দার আলীর চিকিৎসায় যৌথভাবে পাশে দাঁড়িয়েছে