editor

প্রকাশিত: 10:34 PM, November 25, 2024

সিলেটে দেড়যুগ পর পৈতৃক সম্পত্তির দখল পেলেন শাহাব উদ্দিন

সিলেটে দেড়যুগ পর পৈতৃক সম্পত্তির দখল পেলেন শাহাব উদ্দিন

প্রায় দেড়যুগ পর পৈতৃক সম্পত্তির দখল পেয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ডের মোগলাবাজার থানাধিন মজলিসপুর গ্রামের মৃত আব্দুল ওয়াহিদ ওরফে ওয়াহিদ উল্লাহর ছেলে শাহাব উদ্দিন ও তার ভাইবোনেরা।

সোমবার (২৫ নভেম্বর) সকালে তাদের সম্পত্তির দখল বুঝিয়ে দেন সিলেট জেলা জজ আদালতের ভারপ্রাপ্ত নাজির মো. খাইরুল ইসলাম।

জানা যায়, শাহাব উদ্দিনের পিতা মরহুম ওয়াহিদ উল্লাহর বাড়ির একাাংশের দখল নিয়ে তারই চাচাতো ভাই মনু মিয়ার উত্তরাধিকারী ছালেক আহমদ, রিফা বেগম, রেখা বেগম, লায়েক আহমদ, শাওন আহমদ, ফয়েজ আহমদ ও মনু মিয়ার স্ত্রী সায়রা বেগমের সাথে দীর্ঘদিন থেকে বিরোধ চলছিল।

এই বিরোধের জেরে মনু মিয়ার উত্তরসুরীরা ওয়াহিদ উল্লাহর উত্তরসুরী শাহাব উদ্দিন, আমির উদ্দিন, আজির উদ্দিন, নাছিম উদ্দিন, রুবেল উদ্দিন, লুনা বেগম, হেনা বেগম, বেদেনা বেগম, আয়শা বেগম. ছোটো বিবি ও জলিকা খাতুনকে বিবাদী করে ২০০৫ সালে সহকারি জজ বিশ্বনাথ আদালতে স্বত্ত্ব জারি মামলা দায়ের করেন।

দীর্ঘ ১৮ বছর মামলা চলার পর বিচারের বিভিন্ন প্রক্রিয়া শেষে সম্প্রতি আদালত ওয়াহিদ উল্লাহর উত্তরসুরীদের পক্ষে ডিক্রি জারি করেন।

এরপর সোমবার সকালে গ্রামবাসী ও পঞ্চায়েতের লোকজনের উপস্থিতিতে সিলেট জেলা জজ আদালতের ভারপ্রাপ্ত নাজির মো. খাইরুল ইসলাম, মোগলাবাজার থানাপুলিশের একটি দলকে নিয়ে মজলিশপুর গ্রামে ওয়াহিদ উল্লাহর বাড়িতে উপস্থিত হন এবং তাদের প্রাপ্য জমি চিহ্নিত করে লাল নিশানা উড়িয়ে দেন। পরে ওয়াহিদ উল্লাহর উত্তরসুরীরা পাকা পিলার দিয়ে নিজেদের অংশের দখল বুঝে নেন।

এসময় ভারপ্রাপ্ত নাজির মো. খাইরুল ইসলমা বলেন, আদালতের রায় বাস্তবায়নে ভূমি কমিশনার জায়গা চিহ্নিত করার পর আমি লাল ঝাণ্ডা উড়িয়ে দেই। পরে যাদের পক্ষে রায় হয়েছে তারা দখল বুঝে নিয়েছেন।

তিনি বলেন, যেকোনো দখল উচ্ছেদ করতে গেলে কিছুটা সমস্যাতো হয়ই। এখানেও হয়েছিল। তবে তাদের বুঝিয়ে বলার পর তারাও আদালতের নির্দেশ মেনে নিয়েছেন।

এদিকে প্রায় ২০ বছর পর নিজের পৈতৃক সম্পত্তির প্রায় ২৯.৭৫ শতাংশ জমির ( মৌজা হবিনন্দি, জেএল নং ১০৭ ও ১৫৮) দখল সমঝে পাওয়ার পর আনন্দে আবেগাপ্লুত হয়ে পড়েন মরহুম ওয়াহিদ উল্লাহর ছেলে শাহাব উদ্দিন।

নিজের ভাইবোনদের পক্ষ থেকে তিনি গ্রামবাসীসহ উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন, আমাদের মৌরসী সম্পত্তি উদ্ধারে আমরা অনেক কষ্ট ও ত্যাগ স্বীকার করেছি। পরিবারের আমিই একমাত্র উপার্জকারী মানুষ হওয়ায় অনেক কষ্ট ঝড়ঝাপ্টা পোহাতে হয়েছে। আমি ন্যায় বিচার পাওয়ায় আদালতের মহামান্য বিচারক, নাজির এবং পুলিশ প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

তিনি গ্রামবাসীসহ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা দুঃসময়ে তার পাশে ছিলেন এবং সম্পত্তি উদ্ধারে সার্বিক সহযোগীতা করেছেন তাদের সবার প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির