editor
প্রকাশিত: 7:10 PM, May 21, 2022
রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এর আহবানে সিলেটে আকস্মিক বন্যায় পানি বন্দী মানুষের মাঝে শুকনো খাবার, বিশুদ্ধ পানি সহ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে সিলেট মহানগর যুবলীগ।
(২০ মে) শুক্রবার বিকেলে সিলেট নগরীর ২৩ ও ১৪ নং ওয়ার্ডের মাছিমপুর, ছড়ারপাড় এলাকায় আকস্মিক বন্যায় পানি বন্দী মানুষের মাঝে সিলেট মহানগর যুবলীগের পক্ষথেকে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার শুকনো খাবার, বিশুদ্ধ পানি সহ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
ত্রাণ বিতরণকালে সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি বলেন, যুবলীগ সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। দেশের সঙ্কটকালীন সময়ে যুবলীগের অবদান ইতিহাসের পাতায় পাতায়। তিনি বলেন সিলেটে আকস্মিক বন্যায় পানিবন্দী হয়ে পড়েছেন অনেক মানুষ, পানিতে তলিয়ে গেছে অনেক এলাকা, আমরা সিলেট মহানগর যুবলীগ অতীতের ন্যায় পানিবন্দী মানুষের মাঝে শুকনো খাবার, বিশুদ্ধ পানি সহ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করছি। তিনি বলেন সিলেটে যেকোনো দূর্যোগময় সময়ে সিলেট মহানগর যুবলীগ মানুষের পাশে ছিলো আগামীতে ও থাকবে। তিনি পানিবন্দী মানুষের পাশে দাড়ানোর জন্য সকলের প্রতি আহবান জানান।
সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার বলেন, সিলেট মহানগর যুবলীগ সবসময় অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক কাজ করে যাচ্ছে, যেকোনো প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় সিলেট মহানগর যুবলীগ প্রস্তুত রয়েছে। সিলেট মহানগর যুবলীগ সবসময় অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক কাজ করে যাবে। তিনি সিলেট মহানগর যুবলীগের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন আলী হোসেন, আফজল হোসেন, রুপম আহমদ, আব্বাস আহমদ, এমদাদ হোসেন ইমু, আজাদ উদ্দিন, সাদিকুর রহমান সোহাগ, লিয়াকত আলী প্রমুখ। বিজ্ঞপ্তি
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট