editor

প্রকাশিত: 9:34 PM, May 12, 2026

সিলেটে মাদকদ্রব্য জাতীয় ঔষধ খুচরা বিক্রয় ও ব্যবহার সংক্রান্তে অংশীজনদের সাথে মতবিনিময় সভা

সিলেটে মাদকদ্রব্য জাতীয় ঔষধ খুচরা বিক্রয় ও ব্যবহার সংক্রান্তে অংশীজনদের সাথে মতবিনিময় সভা

3

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের আয়োজনে ও বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি সিলেটের সহযোগিতায় মাদকদ্রব্য জাতীয় ঔষধ খুচরা বিক্রয় ও ব্যবহার সংক্রান্তে অংশীজনদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

7

১২ মে মঙ্গলবার বেলা ১১টায় সিলেট নগরীর মিরবক্সটুলাস্থ বিসিডিএস ভবনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোঃ মজিবুর রহমান পাটওয়ারী।

8

বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির কেন্দ্রীয় সভাপতি ও সিলেট জেলা শাখার সভাপতি ময়নুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সিলেট জেলা শাখার পরিচালক মোঃ মুবিন আহমেদ এর সঞ্চালনায় মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের উপ-পরিচালক বিপ্লব কুমার মোদক।

সভায় বক্তব্য রাখেন সিলেটের ঔষধ তত্ত্বাবধায়ক সৌরভ কুমার কুণ্ডু, বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি সিলেট শাখার সিনিয়র সহ সভাপতি এটিএম মোশাহিদ উদ্দিন, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক ডাঃ আহমদ নাফী, আল রাইয়ান হসপিটালের পরিচালক কুতুব উদ্দিন, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালরে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার আব্দুল আউয়াল, এসকেএফ ফার্মাসিউটিক্যালসের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার লিপন কুমার দাস প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি সিলেট শাখার পরিচালকবৃন্দ, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অনার্স অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ, ঔষধ কোম্পানির প্রতিনিধি ও সিলেটের ঔষধ ব্যবসায়ীবৃন্দ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন লায়েক আহমদ।

3

প্রধান বক্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয় সিলেটের অতিরিক্ত পরিচালক মোঃ মজিবুর রহমান পাটওয়ারী- ফ্যান্টানিল, প্যাথেডিন, মরফিন, ক্যাটামিন জাতীয় ঔষধ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অনুমোদিত ডিডি (ড্যাঞ্জার ড্রাগ) লাইসেন্স ছাড়া ফার্মেসির ব্যবসায়ীদের ক্রয়-বিক্রয় না করার জন্য নির্দেশ প্রদান করেন। তিনি ঘুমের ঔষধ প্রেসক্রিপশন ছাড়া বিক্রি না করার জন্য অনুরোধ জানান। ঔষধ কোম্পানির প্রতিনিধিদের আহবান জানান, ঘুমের ঔষধ চাহিদা অনুযায়ী নির্দিষ্ট ফার্মেসিতে সরবরাহ করার। তিনি বলেন, ব্যবসার ও চাকুরীর পাশাপাশি আমরা আমাদের পরিবারের সদস্যদের সময় দিতে হবে যাতে ছেলে-মেয়েরা মাদকের পথে না যায়। বিশেষ করে তরুণ সমাজকে মাদকাসক্তির ভয়াবহতা থেকে রক্ষা করতে সচেতনতা বৃদ্ধি ও কঠোর নজরদারির বিকল্প নেই।

সভাপতির বক্তব্যে ময়নুল হক চৌধুরী বলেন, সমাজকে মাদকমুক্ত করতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পাশাপাশি ঔষধ ব্যবসায়ীদেরও সহযোগিতা করতে হবে। প্রেসক্রিপশন ছাড়া ঘুমের ওষুধ বিক্রি করবেন না। তিনি বলেন, মাদকাসক্তি একটি জটিল, দীর্ঘস্থায়ী মস্তিষ্কের রোগ, যা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করে এবং পরিবার ও সমাজে ভাঙন ধরায়। এটি প্রতিরোধে পারিবারিক সচেতনতা, নৈতিক শিক্ষা ও সুষম জীবনযাপন অত্যন্ত জরুরি। তিনি বলেন, প্রতিকারের জন্য কাউন্সেলিং, পুনর্বাসন কেন্দ্র এবং প্রয়োজনবোধে চিকিৎসার মাধ্যমে আসক্ত ব্যক্তিকে সুস্থ জীবনে ফিরিয়ে আনা সম্ভব।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে মাদকাসক্তি একটি বৈশ্বিক ও উদ্বেগজনক সমস্যা, যা বিশেষ করে তরুণ প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। এটি কেবল ব্যক্তিগত স্বাস্থ্যহানি ঘটায় না, বরং সামাজিক ও অর্থনৈতিক স্থিতিকেও হুমকির মুখে ফেলে। সমাজকে মাদকমুক্ত রাখতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। অবৈধভাবে মাদকদ্রব্য জাতীয় ঔষধ বিক্রির সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।

7

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

পুলিশি জুলুম ও মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল কাজির বাজার : এসআই খবিরের ওপেন ব্ল্যাকমেইল

পুলিশি জুলুম ও মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল কাজির বাজার : এসআই খবিরের ওপেন ব্ল্যাকমেইল

8 ‎‎আক্তার হোসেন: ‎‎সিলেটের কাজির বাজার এলাকায় পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে ভাঙ্গারি

ডিবির ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ : আলোচনায় ‘কাউয়া ফারুক’ তদন্তের দাবিতে সরব জৈন্তাপুর

ডিবির ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগ : আলোচনায় ‘কাউয়া ফারুক’ তদন্তের দাবিতে সরব জৈন্তাপুর

3 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে আবারও আলোচনায় উঠে এসেছে ফারুক

এবার ইন্তাজ চেয়ারম্যানের বিরুদ্ধে পরকীয়া ও মাদক সেবনের অভিযোগ

এবার ইন্তাজ চেয়ারম্যানের বিরুদ্ধে পরকীয়া ও মাদক সেবনের অভিযোগ

4 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে ঘিরে

এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানো ও চাঁদাবাজি মামলার আসামি আবু সরকার এখনো বেপরোয়া

এমসি কলেজ ছাত্রাবাস পোড়ানো ও চাঁদাবাজি মামলার আসামি আবু সরকার এখনো বেপরোয়া

7 স্টাফ রিপোর্টার: সিলেটের পরিবহন খাতের একচ্ছত্র নিয়ন্ত্রণ, বেপরোয়া চাঁদাবাজি, সাধারণ মানুষকে জিম্মি করে ধর্মঘট আহ্বান এবং ২০১২ সালের ঐতিহাসিক

মদীনা মার্কেটে মুরগির ব্যবসার আড়ালে জুনেদের অনলাইন জুয়া ও মাদকের রাজত্ব

মদীনা মার্কেটে মুরগির ব্যবসার আড়ালে জুনেদের অনলাইন জুয়া ও মাদকের রাজত্ব

5 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অনলাইন জুয়া, তীর খেলা ও মাদকের এক

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

3 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ

কুমিল্লা পট্টি থেকে জুয়াড়ি অন্তর গ্রেফতার,

কুমিল্লা পট্টি থেকে জুয়াড়ি অন্তর গ্রেফতার,

3 স্টাফ রিপোর্টার: 5 সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখার পরিচিতি সভা ও কর্মচারীদের বরণ

বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখার পরিচিতি সভা ও কর্মচারীদের বরণ

5 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের

1
5