editor
প্রকাশিত: 12:30 PM, March 12, 2024
সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযুদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেছেন, পৃথিবীর একমাত্র দেশ হচ্ছে বাংলাদেশ যারা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। এক সময় আমরা থাকবো না। কিন্তু এই ছবিগুলো ইতিহাসের অংশ হয়ে থাকবে। আর এই কাজটি করে যাচ্ছেন আতাউর রহমান আতা। সিলেটের বিভিন্ন প্রাইমারী স্কুলের শিক্ষার্থীরা যাতে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারে তার জন্য মুক্তিযোদ্ধের আলোকচিত্র প্রদর্শনী করে থাকেন। তিনি আরো বলেন, ফটো সাংবাদিক আতাউর রহমান আতার সংগৃহীত মুক্তিযুদ্ধের ছবি দেখে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারছে। একটি ছবির মাধ্যমেই সঠিক ইতিহাস উপস্থাপন করা যায়। স্বাধীনতার ৫৩ বছর চলছে এখন পর্যন্ত মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস অনেকেই জানেন না।
মঙ্গলবার (১২ মার্চ) মহান স্বাধীনতার মাস উপলক্ষে শিশু শিক্ষার্থীদের জন্য সিলেট মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী কমিটির আয়োজনে ও আনোয়ার ফাউন্ডেশন (ইউকে)র সহযোগিতায় নগরীর বন্দরবাজারস্থ দুর্গাকুমার পাঠশালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী ১৬তম মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেট মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনী কমিটির আহ্বায়ক ফটো সাংবাদিক আতাউর রহমান আতার সভাপতিত্বে ও সদস্য সচিব ফটো সাংবাদিক রেজওয়ান আহমদ এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্গাকুমার পাঠশালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেগুপ্তা কানিছ আক্তার, আনোয়ার ফাউন্ডেশন (ইউকে) বাংলাদেশের কো-অর্ডিনেটার লিমন আহমদ, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট শ্যামল চৌধুরী।
বিকালে আলোচিত্র প্রদর্শনী পরিদর্শন করেন একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট আবৃত্তি শিল্পী, অধ্যাপক রূপা চক্রবর্তী, মুক্তিযুদ্ধ গবেষক অপূর্ব শর্মা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিদ্যালয়ের সহকারী শিক্ষক মৌসুমী মহারত্ন, শিপ্রা রানী নাথ, লাকী রানী দে, রীতা রানী তালুকদার, স্বর্ণালী দাস, তৃপ্তি রানী দাস প্রমূখ।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট