editor
প্রকাশিত: 6:43 PM, February 4, 2024
বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে ক্যান্সার বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সূর্যের হাসি নেটওয়ার্ক সিলেট কাজীটুলা সূর্যের হাসি ক্লিনিকের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। রোববার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় র্যালি নগরীর কাজীটুলা থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি কর্পোরেশন ১৭নং ওয়ার্ডের কাউন্সিলর রাশেদ আহমদ বলেন, সূর্যের হাসি নেটওয়ার্ক একটি অলাভজনক প্রতিষ্ঠান যা দীর্ঘদিন যাবত সুবিধাবঞ্চিত ও দরিদ্র জনগোষ্ঠির স্বাস্থ্য সেবা, বিশেষ করে মা ও শিশু স্বাস্থ্য সেবা নিয়ে কাজ করে যাচ্ছে। তার পাশাপাশি নারীদের জরায়ুমুখ ক্যান্সার সচেতনতা সৃষ্টি ও প্রতিরোধেও দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। তিনি আরো বলেন, ক্যান্সারের বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে হবে, রোগটির বিরুদ্ধে জনসচেতনতামূলক নানা ধরনের প্রচার কার্যক্রম চালাতে হবে, তাছাড়া ক্যান্সার সম্পর্কে খোলাখুলি আলোচনা, সমাজে প্রচলিত কুসংস্কার দূর করতে পারলে ক্যান্সার নিরাময় আরো সহজ হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট সিভিল সার্জন ডা: মনিসর চৌধুরী, ডিজিএম রেভিনিউ মো. ইউসুফ আব্দুল নূর, কো-অর্ডিনেটর, রিজিওনাল কো-অর্ডিনেশন মো: শাফায়াত খান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ছাতক সূর্যের হাসি ক্লিনিকের সিনিয়র ক্লিনিক ম্যানেজার স্বপ্না বেগম, সুনামগঞ্জ শাখার ক্লিনিক ম্যানেজার পান্না দে, কাজীটুলা ক্লিনিকের সিনিয়র ক্লিনিক ম্যানেজার, জোনাল রেসপনসিবিলিটি সুলতানা বেগম, টিলাগড় ক্লিনিকের ক্লিনিক ম্যানেজার কামরুন্নাহার কুরেশি ইভা, টুকেরবাজার ক্লিনিকের ক্লিনিক ম্যানেজার শিউলি তালুকদার। সাবির্ক সহযোগিতায় ছিলেন, জৈন্তাপুর ক্লিনিকের অফিসার একাউন্টস এন্ড এডমিন অপু চৌধুরী এবং সিলেট ক্লিনিকের অফিসার একাউন্টস এন্ড এডমিন কেশব চন্দ্র কপালী প্রমুখ।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট