editor
প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, মে ২০, ২০২৬
সিলেট বিভাগের রাজনৈতিক সংগঠন ‘সিলটি পাঞ্চায়িত’ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সংগঠনের সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরীর যুক্তরাজ্য যাত্রা উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে
মঙ্গলবার (১৯ মে) বিকেলে নগরীর বন্দরবাজারস্থ মধুবন সুপার মার্কেটের ৫ম তলায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা জিলাল আহমদের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক সৈয়দ ফেরদৌস আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক কবি কামাল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারিছ আলী মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহ আলম, প্রচার সম্পাদক ছড়াকার সাজ্জাদ আহমদ সাজু, সাংস্কৃতিক সম্পাদক মো. বাহার উদ্দিন বাহার, নির্বাহী সদস্য আমিনুজ্জামান চৌধুরী, শামসুল হক, আফরোজ তালুকদার সাগর, মো. ফোরকান মিয়া, জোবায়দা বেগম আখি, সালেহ আহমদ, আফছার আহমদ প্রমুখ।
সংবর্ধনার জবাবে নাসির উদ্দিন আহমদ চৌধুরী বলেন, সিলেট বিভাগের স্বায়ত্তশাসনের দাবি দীর্ঘদিনের। আমরা সিলেটবাসী যুগ যুগ ধরে বৈষম্যের শিকার হয়েছি বলেই এই দাবি আজ সিলেটের মানুষের প্রাণের দাবিতে পরিণত হয়েছে।
তিনি আরও বলেন, সিলেটবাসীর প্রাণের ভাষা হচ্ছে ‘সিলটি ভাষা’। এই ভাষাকে অবশ্যই দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে হবে। সিলেট বিভাগের স্বায়ত্তশাসন ও সিলটি ভাষার আন্দোলনকে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সাথে দলমত নির্বিশেষে সিলেটবাসীকে ‘সিলটি পাঞ্চায়িত’-এর পতাকাতলে সমবেত হওয়ার জন্য আহ্বান জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা সংগঠনের সভাপতি দেশের বাইরে অবস্থান করলেও সিলেটবাসীর ন্যায্য দাবি-দাওয়া বাস্তবায়নে জনমত সৃষ্টিসহ সংগঠনের সকল স্তরের নেতাকর্মীকে সক্রিয় ভূমিকা রাখার উদাত্ত আহ্বান জানান। অনুষ্ঠানের শুরুতে সংগঠনের পক্ষ থেকে তাঁকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
5 দরগাহ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় নবনির্বাচিত ‘ঝুনু-দুদু পরিষদ’-এর ব্যবসায়ী নেতৃবৃন্দকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা
8 সিলেট নগরীর ৩৪নং ওয়ার্ডস্থ বাহুবল ইউনিক ক্লাবের উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী ও ক্রীড়ানুরাগী কামাল হোসেনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
8 কর অঞ্চল সিলেটের কর কমিশনার ভুবন মোহন ত্রিপুরা বলেছেন, করদাতাদের আন্তরিক সেবা প্রদান এবং সরকারের রাজস্বের লক্ষ্যমাত্রা অর্জনে বিদায়ী
2 সিলেট বিভাগের রাজনৈতিক সংগঠন ‘সিলটি পাঞ্চায়িত’ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সংগঠনের সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরীর যুক্তরাজ্য যাত্রা উপলক্ষে এক
2 ঐতিহাসিক ‘মুল্লুক চলো’ আন্দোলনের ১০৫তম বার্ষিকী ও চা শ্রমিক হত্যাকাণ্ডের শিকার শহীদদের স্মরণে জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলা
3 মিরপুরের পর সিলেট— দাপুটে পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রেখে ক্রিকেটের দীর্ঘ সংস্করণে নতুন ইতিহাস গড়ল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দুই
6 বিশিষ্ট লেখক ও গবেষক অ্যাডভোকেট মো. আব্দুল মালিক সম্পাদিত কিশোর কবিতা সংকলন ‘হারানো দিনের কবিতা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে।
3 ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কক্লিয়ার ইমপ্লান্ট কার্যক্রমে অতিথি সার্জন হিসেবে অংশ নিয়ে সফল অস্ত্রোপচার সম্পন্ন করেছেন সিলেট এমএজি ওসমানী