editor

প্রকাশিত: 5:07 PM, November 16, 2024

সিলেট মহানগর জিয়া মঞ্চের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট মহানগর জিয়া মঞ্চের নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

জিয়া মঞ্চের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও সিলেট বিভাগীয় টিম প্রধান রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ বলেছেন, দেশের সকল ক্রান্তিকালে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের পথ দেখিয়েছেন। বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র পুনপ্রবর্তন, মানুষের বাক-স্বাধীনতা ফিরিয়ে দেয়াসহ জাতীকে বাংলাদেশী জাতীয়তাবাদে তিনি ঐক্যবদ্ধ করেছিলেন। কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় এসেছে লোটপাট করে দেশের অর্থনীতি ধ্বংস করেছে। মানুষের বাক স্বাধীনতা হরণ, জুলুম নির্যাতন করে দেশকে নরকে পরিণত করেছিল। দেশ বাঁচাতে ছাত্র-জনতার বিপ্লবে ফ্যাসিস্টরা পালাতে বাধ্য হয়েছে। তিনি আরও বলেন, এই বিপ্লবকে বুকে ধারণ করে দেশের সার্বভৌমত্ব রক্ষা ও জনগণের কল্যানে শহীদ জিয়ার দেখানো ও শেখানো পথে আমাদের পথচলা অব্যাহত রাখতে হবে।

শনিবার (১৬ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের হলরুমে সিলেট মহানগর জিয়া মঞ্চের নবগঠিত কমিটির পরিচিত ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংগঠনের মহানগর আহবায়ক মাসুদ আহমদ কবির এর সভাপতিত্বে এবং সদস্য সচিব সৈয়দ রাজন আহমদ ও তাজিদুর রহমান তাজ এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তার বক্তব্যে সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক দেওয়ান জাকির হোসেন খান বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসের একজন মহানায়ক। তিনি বাংলাদেশকে পুরো পরিবর্তন করে দিয়েছিলেন। তিনি একদলীয় শাসনব্যবস্থাকে বহুদলীয় গণতন্ত্রে নিয়ে আসেন। রুদ্ধ-বদ্ধ অর্থনীতিকে মুক্তবাজার অর্থনীতিতে পরিণত করেন। সর্বক্ষেত্রে বাংলাদেশে একটা নতুন সম্ভাবনার সৃষ্টি করেন এবং তারই প্রতিষ্ঠিত দল বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনকে প্রতিষ্ঠিত করতে দীর্ঘকাল সংগ্রাম করছে।  এখনো বিএনপি গণতন্ত্রের জন্য লড়াই করছে। এ লড়াইয়ে সবাইকে স্বোচ্ছার ভূমিকা রাখতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহানগর যুব দলের সহ সভাপতি মালেক আহমদ, সাবেক ছাত্রদল নেতা জাফর খাঁন, সিলেট মহানগর বিএনপি নেতা আব্দুল্লাহ শফি সাঈদ, সাবেক ছাত্রদল অরগানাইজেশান ইইউ সভাপতি আবু জাফর রাসেল। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মেহেদি হাসান রানা।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহবায়ক কাওছার আহমেদ, যুগ্ম আহবায়ক শাহ মো: জাহেদ, মাহিদ আহমদ, কাজী আসাদুজ্জামান অসিম, আশিকুর রহমান রুনা, ডা: সৈয়দ হাফিজুর রহমান তানভীর, আকরাম খান রাজেল, আলেক আহমদ, মঞ্জু আহমদ, বাসিত বক্স, বাবুল সিংহ, মো: আলী হোসাইন, শামীম গাজী, অর্ক কর, আফজাল হোসেন নিজাম প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির