editor
প্রকাশিত: 1:29 PM, June 22, 2025
শ্রমিকদের জীবন মান উন্নয়নের লক্ষে এক আলোচনা সভা ও শ্রমিকদের মধ্যে উপহার বিতরণ করা হয়েছে।
সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ চট্ট ১৬৬৯ এর অন্তর্ভূক্ত শাহীদগা শাখার উদ্যোগে শনিবার (২১ জুন) সন্ধ্যায় শাহী ঈদগায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জাামিল আহমদ রাজু।
রিক্সা শ্রমিক ইউনিয়ন শাহী ঈদগাহ শাখার সভাপতি আবুল কাসেম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সালমানের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরের সহ সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মারুফ, দৈনিক সবুজ সিলেটের স্টাফ রিপোর্টার বিশিষ্ট সমাজসেবী বদরুর রহমান বাবর, সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সহ-সভাপতি দেলোয়ার হোসেন।
বক্তব্য রাখেন শ্রমিক নেতা রুবেল আহমদ আকন্দ, ছাদেক আলী, মিজানুর রহমান, আয়ুব আলী, মোবারক আলী, বাহার উদ্দিন, রাসেল আহমদ, খোরশেদ আলম, আলমগীর হোসেন, হাবিবুর রহমান, আক্কাস আলী, মনু মিয়া প্রমুখ। এছাড়াও সভায় অসংখ্য শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শ্রমজীবী শ্রমিকদের মধ্যে উপহার হিসেবে গামছা বিতরণ করেন অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট জাামিল আহমদ রাজু বলেন, শ্রমিকদের জীবন মান উন্নয়ন, কল্যাণ ও অধিকার আদায়ে সর্বস্তরের শ্রমিকনেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হতে হবে। শ্রমিকরা কখনো অন্যায় ও অপরাধের সাথে জড়িত থাকেন না। তারা পরিশ্রম করে মাতার ঘাম পায়ে ফেলে জীবিকা নির্বাহ করছেন।
তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য দাবী ও অধিকার আদায়ের ইনসাফ ভিত্তিক রাষ্ট গঠন ও দেশ-সমাজ ও রাষ্ট্রে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা এবং আল্লাহর বিধান কায়েম করে শ্রমিকদের ভাগ্য উন্নয়নের লক্ষে সবাইকে একযুগে কাজ করার আহবান জানান।
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।
সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি এম শফিকুর রহমান ও সাবেক দপ্তর সম্পাদক মো. সেলিম আহমদের বিভিন্ন প্রেস বিজ্ঞপ্তি ও
সিলেট নগরীর সুবিদবাজার এলাকার প্রবাসী দুই ভাইয়ের স্বাক্ষর জাল করে ভুয়া আমমোক্তারনামা তৈরি, কোটি টাকার ভাড়া আত্মসাৎ, পৈতৃক সম্পত্তি জবরদখল
সিলেটের রাজনীতিতে আলোচিত জামায়াত নেতা লোকমান আহমদকে ঘিরে নানা জল্পনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ভার্চ্যুয়াল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে,
রাজনীতিতে সুবিধাবাদ আর রাতারাতি দলবদলের এক চাক্ষুষ উদাহরণ হয়ে উঠেছেন সিলেটের এক বাবা ও ছেলে। পটপরিবর্তনের পর অতীতে বাংলাদেশ আওয়ামী
সিলেটের জালালাবাদ থানার ভাগারপাড় গ্রামে ১৪ বছরের কিশোর মহিন হাসান বাপ্পিকে নৃশংস হত্যাচেষ্টার পর উত্তাল হয়ে উঠেছিল এলাকা। মানববন্ধন, প্রতিবাদ