editor
প্রকাশিত: 7:27 PM, December 5, 2024
সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার মিজ্ খোশনূর রুবাইয়াৎ বলেছেন, দক্ষ মানব সম্পদ ও উদ্যোক্তা তৈরিতে ব্র্যাক আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে। তরুণ যুবকদের ফ্রি ট্রেনিং এর মাধ্যমে দক্ষতা অর্জনে ব্র্যাকের কার্যক্রম প্রশংসনীয়। তিনি দেশের উন্নয়নের স্বার্থে তরুণ উদ্যোক্তাদের প্রতিষ্ঠিত করতে ব্র্যাকের মত অন্যান্য এনজিও সংস্থাগুলোকে কাজ করার আহবান জানান।
ইউএনও ৫ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদের সভাকক্ষে সর্ববৃহৎ এনজিও ব্র্যাকের উদ্যোগে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সল্যুশন্স ফর ইয়ুথ ইন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রকল্প’র অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এলাকা ব্যবস্থাপক আমেনা খাতুনের সভাপতিত্বে ও সেক্টর স্পেশালিষ্ট সোহেল রানা সবুজের উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল জলিল তালুকদার, যুব উন্নয়ন অফিসার মোঃ আব্দুল আহাদ, পরিবার পরিকল্পনা অফিসার আবুল মনসুর আসজাদ, মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল, উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের প্রতিনিধি সাবিহা ফাতেমা।
অবহিতকরণ সভায় মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রকল্প সম্পর্কে আলোচনা করেন জেলা ব্যবস্থাপক মোঃ গোলাম রসুল শিমুল। সার্বিক সহোযোগিতায় ছিলেন জেলা ব্যবস্থাপক মোঃ আসলাম হাকিম আরিফ, প্রোগ্রাম অর্গানাইজার আছিয়া খাতুন, এ্যাসোসিয়েট অফিসার মোঃ তোফায়েল আহমেদ, কামরুল ইসলাম অনয়। অবহিতকরণ সভায় ডাক্তার, সাংবাদিক, ব্যাবসায়ী, কর্মজীবী, এজিও সংস্থা কর্মকর্তাবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির