editor
প্রকাশিত: 7:05 PM, July 4, 2022
সিলেট-সুনামগঞ্জে স্মরণ কালের ভয়াবহ বন্যায় দূর্গত মানুষের মাঝে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড এর উদ্যোগে ত্রাণ সামগ্রী অব্যাহতভাবে বিতরণ করা হয়েছে।
(৩ জুলাই) সুনামগঞ্জ জেলার বিশ্বম্বরপুর উপজেলার সালামপুর এলাকায়, ছাতক উপজেলার নোরাই ইউনিয়ন, দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়ন, জগন্নাথপুর উপজেলা, সিলেট সদর উপজেলার জালালাবাদ এবং মোগলগাঁও ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ বলেন, এ ধরণের ভয়াবহ বন্যা সুনামগঞ্জবাসী কখনও দেখেনি। বন্যায় মানুষের জানমালের ক্ষতি বাড়িঘর সহ সবকিছু ধ্বংস করে দিয়েছে। প্রত্যেকটি মানুষের মাথা রাখার টাই নাই। তিনি সরকারের প্রতি দাবী জানিয়ে বলেন প্রত্যেকটি ক্ষতিগ্রস্থ পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়া অত্যন্ত জরুরী হয়ে পড়েছে। তিনি আরো বলেন, বন্যার শুরু থেকে সরকারী বেসরকারি এবং বিভিন্ন সামাজিক সংস্থা অসহায় মানুষদের পাশে খাদ্য সামগ্রী থেকে শুরু করে নগদ অর্থ সহায়তা নিয়ে দাড়িয়েছে। আজ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড যেভাবে মহতি উদ্যোগ নিয়ে বন্যার্তদের মাঝে এগিয়ে এসেছেন তা প্রশংসার দাবী রাখে। এ ধারা সব সময় অব্যাহত থাকবে বলে আমি আশাবাদী।
ত্রান বিতরণকালে উপস্থিত ছিলেন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সিলেটের রিজিওনাল প্রধান মোহাম্মদ কামরান আহমদ, লালদিঘীরপাড় শাখা ব্যবস্থাপক বদরুল আহমেদ, শাহপরান থানা শাখা ব্যবস্থাপক রোমান পারভেজ, সিলেট শাখার ডেপুটি ম্যানেজার ইকবাল হোসেন খান, এসোসিয়েট এমটিবি এয়ার লাউঞ্জ মো. সাইফুর রহমান খান প্রমুখ।
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক