editor
প্রকাশিত: 7:23 PM, April 26, 2024
বাংলা নববর্ষের উৎসব-আমেজে মেতে ওঠা বাঙালির হাজার বছরের ঐতিহ্য ১৪৩১ বাংলাকে বরণ করে নিতে এবং বাংলার ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বর্ণিল আয়োজনে সিলেট স্টেশন ক্লাব লিমিটেডের বর্ষবরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার রাত ৮টায় সিলেট স্টেশন ক্লাব লিমিটেডের মহিলা উপ-পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাবের মহিলা উপ-পরিষদের উপদেষ্টা কমিটির আহবায়ক নাজনীন হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের মহিলা উপ-পরিষদের আহবায়ক মৌসুমী সেন।

বর্ষবরণ অনুষ্ঠানের সাংস্কৃতিক আয়োজনে গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন ক্লাব সদস্যদের সন্তানরা ও সিলেটের আমন্ত্রিত শিল্পীরা।
অনুষ্ঠানে সিলেট স্টেশন ক্লাব লিমিটেডের পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের ভাইস প্রেসিডেন্ট একেএম মামুনুর রশীদ, পরিচালক (অর্থ ও পরিকল্পনা) মো. তাহমিনুল ইসলাম খান এডভোকেট, পরিচালক (ব্যবস্থাপনা) আব্দুল্লাহ আহমদ, পরিচালক (ক্রীড়া) মুফতি এ এস শামীম আহমদ, পরিচালক (বিনোদন) মিসবা উদ্দিন চৌধুরী রুপন, পরিচালক (সাংস্কৃতিক) গৌতম চক্রবর্তী। মহিলা উপ-পরিষদের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, আহ্বায়ক কমিটির সদস্য নাইমা আফরিন লিপি, রেবেকা ইয়াসমিন, অর্চনা বণিক, পাপিয়া দে, কৃষ্ণা রাণী চন্দ, সানজিদা খানম, উপদেষ্টা পরিষদের সদস্য রেজোনা ইসলাম চৌধুরী, জেবুন নাহার সেলিম, রওনক জাহান, বনানী দাস। এছাড়াও ক্লাবের নবীণ প্রবীন ও পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট