editor
প্রকাশিত: 11:48 AM, May 9, 2026
নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন বাণিজ্য, পাট, বস্ত্র ও শিল্পমন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির।
গতকাল বিকেলে নগরীর তোপখানাস্থ মন্ত্রীর বাসভবনস্থ কার্যালয়ে মহানগর বিএনপির ১ থেকে ৬ নম্বর ওয়ার্ডের কার্যনির্বাহী কমিটির সদস্যদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মহানগর বিএনপির ধারাবাহিক মতবিনিময় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই সভায় তৃণমূল নেতাকর্মীরা সরাসরি মন্ত্রীর কাছে তাদের এলাকার নানা সমস্যা ও সাংগঠনিক বাস্তবতা তুলে ধরেন। বিশেষ করে, এলাকাভিত্তিক জলাবদ্ধতার সংকট, মাদক ব্যবসার বিস্তার ও ‘তীর খেলা’র (জুয়া) দৌরাত্ম্য, দলের সাংগঠনিক শৃঙ্খলা জোরদার করার প্রয়োজনীয়তা।
নেতাকর্মীদের অভিযোগ ও পরামর্শ ধৈর্য সহকারে শোনেন মন্ত্রী এবং এসব সমস্যা সমাধানে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। তিনি বলেন, তৃণমূল নেতাকর্মীরাই দলের মূল শক্তি। তাদের মতামত ও বাস্তব অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়েই আগামী দিনের সাংগঠনিক ও উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। প্রশাসনকে এ ব্যাপারে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। নগরবাসী যেন শান্তিতে থাকতে পারেন, সেটিই আমাদের মূল লক্ষ্য।” এছাড়া বর্ষা মৌসুমের আগেই জলাবদ্ধতা নিরসনে চলমান ড্রেনেজ ও সংস্কার কাজ আরও জোরদার করার কথা জানান তিনি।
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরী-এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, মহানগর বিএনপির সহ-সভাপতি জিয়াউল গণি আরেফিন জিল্লুর, অ্যাডভোকেট শাহ আশরাফুল ইসলাম, মাহবুব কাদির শাহী, নুরুল মোমিন খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মজুমদার, সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব ও দেওয়ান জাকির।
এছাড়াও ১ থেকে ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ স্থানীয় অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন। বক্তারা দলের ঐক্য বজায় রেখে উন্নয়ন কর্মকাণ্ডে সাধারণ মানুষকে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
2 পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ বুধবার (২৬ আগস্ট ) হযরত শাহজালাল (রঃ) এর
5 সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে আটক হয়েছেন
7 ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য মন্ত্রীদের মধ্যে দায়িত্ব বণ্টন করেছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রী
5 সিলেটের পণ্য পরিবহন সেক্টরে দীর্ঘদিন ধরে আলোচনা ও বিতর্কের কেন্দ্রে থাকা শ্রমিক নেতা আবু সরকারকে ঘিরে নতুন করে নানা
3 কানাডা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড, পদ-পদবি বিতরণ এবং নেতাকর্মীদের কাছ থেকে অনৈতিকভাবে অর্থ আদায়ের গুরুতর অভিযোগ ঘিরে উত্তর আমেরিকার এই
5 ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা একাধিক মামলায় নাম থাকা পুলিশের কর্মকর্তা শাহরিয়ার আলম মামুনের সিলেটে ফের যোগদানের খবরে
7 সিলেটে মালয়েশিয়া প্রবাসী মজনু মিয়ার (৫৬) প্রায় ১৪ লাখ টাকা আত্মসাৎ, ২৪ লাখ টাকার জমিতে সরকারি ‘খাস’ জমি গছিয়ে
2 ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেছেন, সিলেট সোসাইটি সর্বদা জনকল্যাণে কাজ করে যাচ্ছে। বিশেষ করে দরিদ্র ও