editor
প্রকাশিত: 2:50 PM, December 7, 2024
সিলেট রানার্স কমিউনিটির আয়োজনে প্রথমবারের মতো অনুষ্ঠিত সিলেট ১০ কি.মি ট্রেইল রান-২০২৪-এ সিলেটের মো. আরিফ উদ্দিন ওলি সফলভাবে ফিনিশিং পদক অর্জন করেছেন।
শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে সিলেটের মনোমুগ্ধকর মালনীছড়া চা বাগান থেকে এই দৌড় প্রতিযোগিতা শুরু হয়। সবুজ প্রকৃতির আঁকাবাঁকা পথ আর টিলার সৌন্দর্যের মধ্য দিয়ে ১০ কিলোমিটারের এই দৌড় শেষ হয় হিলুয়া চা বাগানের স্কুল মাঠে। এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৫০০ দৌড়বিদ অংশ নেন, যাঁদের মধ্যে নারী ও পুরুষ উভয়ই ছিলেন।
মো.আরিফ উদ্দিন ওলির এই সাফল্য শুধুমাত্র ব্যক্তিগত অর্জন নয়, এটি পুরো সিলেটবাসী এবং বাংলাদেশের জন্য গর্বের। তিনি এছাড়া ম্যারাথন সহ বক্সিং, মার্শাল আর্ট, কারাতে, উশু, তাইকোন্ড, ইয়োগাসহ আরো বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন ইভেন্টে ইতিমধ্যেই গোল্ড, সিলভার এবং ব্রোঞ্জ পদক অর্জন করেছেন।
প্রতিযোগিতা শেষে মো.আরিফ উদ্দিন ওলি জানান, এ অর্জন আমার জীবনের অন্যতম একটি অনুপ্রেরণামূলক মাইলফলক। এ অর্জন শুধু আমার একার নয়, এ অর্জন সারা বাংলাদেশের। এই আয়োজন সিলেটবাসীর জন্য যেমন আনন্দের, তেমনি দেশের দৌড়বিদদের নতুন অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিয়েছে। সিলেট রানার্স কমিউনিটির এই উদ্যোগ ভবিষ্যতে আরও বড় ইভেন্ট আয়োজনের পথ সুগম করবে বলে আশা করা যাচ্ছে। মো.আরিফ উদ্দিন (ওলি) ধৈর্য এবং শারীরিক সামর্থ্যের পরিচয় দিয়েছেন। সিলেটের পাহাড়ি পথ, খাড়া উঁচু-নিচু ট্রেইল এবং প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে ১০ কি.মি দৌড় শেষ করেছেন। ভবিষ্যতেও এরকম আয়োজনে অংশ নিতে চাই । এবং নিজেকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই। এই অনুপ্রেরণামূলক অর্জন নতুন প্রজন্মকে শারীরিক স্বাস্থ্য ও অ্যাডভেঞ্চারমূলক খেলাধুলায় অংশগ্রহণে উৎসাহিত করবে আমি মনে করি। পুরো দেশের অ্যাথলেটিক ইভেন্ট আয়োজনের ক্ষেত্রকে আরও প্রসারিত করার সুযোগ সৃষ্টি করেছে ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,