editor
প্রকাশিত: 5:07 PM, December 14, 2022
পৃথিবীর ইতিহাসে কালো অধ্যায় পাক হানাদারদের বুদ্ধিজীবী হত্যাকান্ড
সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন-এসএমইউজের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার ( ১৪ নভেম্বর) সকালে নগরীর দরগা মহল্লাস্হ অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সিলেট মেট্রোপলিটন সাংবাদিক
ইউনিয়নের সভাপতি মুহাম্মদ আমজাদ হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খালেদ আহমদের পরিচালনায় আলোচনা সভায় বক্তারা বলেন, পৃথিবীর ইতিহাসের এক কালো অধ্যায় বুদ্ধিজীবী হত্যাকান্ড। ১৯৭১ সালে যখন মুক্তিযুদ্ধ চলছিল, তখন বাঙালি বুদ্ধিজীবী হত্যা ছিল নৃশংসতম ও বর্বরোচিত হত্যাযজ্ঞ। জাতি যখন বিজয়ের খুব কাছে, সেই সময় পাকিস্তানি বাহিনীর সহযোগিতায় রাজাকার, আলবদর, আলশামস বাহিনী দেশের শ্রেষ্ঠ সন্তানদের ধরে ধরে হত্যা করে। ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। বাঙালি শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদরা এই সুপরিকল্পিত হত্যাযজ্ঞের শিকার হন।
বক্তারা আরি বলেন, একাত্তরে ৩০ লাখ শহীদের মধ্যে বুদ্ধিজীবীদের বেছে বেছে হত্যার ঘটনা বিশেষ তাৎপর্য বহন করে। তারা শহীদ হন এক সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবে। হানাদার পাকিস্তানি বাহিনী তাদের পরাজয় আসন্ন জেনে বাঙালি জাতিকে মেধাশূন্য করার লক্ষ্যে বুদ্ধিজীবী নিধনের এই পরিকল্পনা করে। তাদের আত্বত্যাগের বিনিময়ে আজ আমরা স্বাধীন সার্বভৌম দেশের নাগরিক হিসেবে বিশ্বের দরবার মাথা উঁচু করে দাড়িয়ে আছি।
অন্যানের মধ্যে আলোচনায় অংশ নেন- সংগঠনের সহসভাপতি আব্দুল কাদের তাপাদার, সদস্য আব্দুর রাজ্জাক, সিরাজুল ইসলাম, শাহজাহান সেলিম বুলবুল, কবির আহমদ, শাব্বির আহমদ, এস এ শফি, ও আবিদুর রহমান । আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, আফতাব উদ্দিন, নুরুল ইসলাম, এনামুল ইসলাম, শাহনেওয়াজ তালুকদার, করিম মিয়া, মোহাম্মদ ঈশা তালুকদার, হাফিজুল হক প্রমূখ।
আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন সংগঠনের সভাপতি মুহাম্মদ আমজাদ হোসাইন।
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে