editor
প্রকাশিত: 11:12 AM, October 9, 2020
চট্টগ্রামের সীতাকুণ্ডে অন্ডকোষে স্ত্রীর লাথির আঘাতে আবুল হাশেম (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় স্ত্রীকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
থানা সূত্রে জানা যায়, সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর এলাকার বাসিন্দা আবুল হাশেম ও তার স্ত্রী লাইলী বেগমের (৪০) মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকতো। নিঃসন্তান এই দম্পত্তি গত মঙ্গলবারও ঝগড়ায় লিপ্ত হলে এক পযায়ে স্ত্রী লাইলী তার স্বামীর অন্ডকোষে সজোরে লাথি মারেন। এতে স্বামী আবুল হাশেম গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে চমেক হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে কয়েকদিন চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।
এদিকে স্থানীয় সূত্রে এ খবর পেয়ে পুলিশ শুক্রবার দুপুরে স্ত্রী লাইলী বেগমকে গ্রেপ্তার করে। সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) সুমন বণিক বলেন, স্ত্রী লাইলীর লাথিতে আহত হয়ে স্বামী আবুল হাশেমের মৃত্যু হয়েছে। আমরা লাইলী বেগমকে গ্রেপ্তার করেছি। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হচ্ছে।
1 পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত
4 বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার
2 মো: আল-আমিন মিয়া সিলেট কি আর আগের সেই শান্ত-নিরাপদ নগরী? যে নগরীতে রাত গভীর হলেও মানুষ নিশ্চিন্তে বাড়ি ফিরত,
4 সিলেটের বিয়ানীবাজারে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হিসেবে পরিচিত মিলাদ জয়নুল বিএনপি সরকারের তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কাছ থেকে পদক
5 সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের পনাউল্লাহ বাজারের পূর্ব-দক্ষিণ প্রান্তে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হযরত শাহজালাল (র.) ডি. এস. হাফিজিয়া মাদ্রাসাকে
8 সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহী তারাপুর ও মালনীছড়া চা-বাগানের মধ্যবর্তী সীমান্ত এলাকায় অবৈধভাবে জমি জবরদখলের তীব্র অভিযোগ উঠেছে সিলেট মহানগর
6 সিলেট নগরীর শাহজালাল উপশহরের ডি-ব্লকের বাসিন্দা হাজী ইসমাইল আলী (ইসমাইল লন্ডনী) বিরুদ্ধে প্রতারণা, জমি দখল ও মানসিক হয়রানির নানা
6 মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে