editor
প্রকাশিত: 11:14 AM, October 18, 2021

ফাইল ছবি
সুনামগঞ্জ প্রতিনিধি ::
গরুর সঙ্গে সিএনজি অটোরিকশার ধাক্কা লাগাকে কেন্দ্র করে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস গ্রামে দুইপক্ষের সংঘর্ষে লালু মিয়া (৪৫) নামের একজন নিহত হয়েছেন। রোববার বিকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় লালু মিয়ার পক্ষের অন্তত ৪ জন আহত হয়েছেন।
নিহত লালু মিয়া উপজেলার জয়কলস ইউনিয়নের জয়কলস গ্রামের ওয়ারিশ আলীর ছেলে।
আহতরা হলেন- সংঘর্ষে নিহত লালু মিয়ার ছেলে শাহিনূর মিয়া (২২), রইছ মিয়ার ছেলে ছালেক আহমদ (২৮), হেলাল মিয়া (৪০) ও তার বাবা আমির আলি (৬০)। আহতদের মধ্যে আমির আলীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার বিকাল ৩টায় সিএনজিচালিত অটোরিকশাযোগে যাত্রী নিয়ে যাচ্ছিলেন হেলাল মিয়া। এ সময় অপর গাড়িকে সাইড দিতে গিয়ে ফজলু মিয়ার (১৮) গরুর সঙ্গে হেলাল মিয়ার গাড়ি ধাক্কা খায়। এ ঘটনায় হেলাল মিয়া ও ফজলু মিয়ার মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে একপর্যায়ে হেলাল মিয়াকে ফজলু মিয়া মারধর করেন। এ ঘটনার জেরে রোববার বিকালে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন।
এতে হেলাল ও লালু মিয়াসহ উভয়পক্ষে অন্তত ১০ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় লালু মিয়াকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অপরাপর আহতরাও সিলেট ওসমানীতে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি কাজী মোক্তাদির হোসেন বলেন, দুইপক্ষের সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় লালু মিয়া মারা গেছেন। এ ঘটনায় উভয়পক্ষের ৫ জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ডিএসএস / ১৮ অক্টোবর ২০২১ / আল-আমিন
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট