editor
প্রকাশিত: 10:57 AM, October 14, 2021

ফাইল ছবি
সুনামগঞ্জ প্রতিনিধি ::
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। বুধবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে শান্তিগঞ্জ উপজেলার সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক সড়কের নোয়াগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের কৈতক গ্রামের জালাল উদ্দিনের ছেলে রিদয় হোসেন, আঙ্গুর মিয়ার ছেলে লায়েক আহমদ এবং একই গ্রামের সাদিকুর রহমানের ছেলে জামিল মিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই মহাসড়কের পূর্বপাগলার নোয়াগাঁও এলাকার স্থানীয়রা বাজার শেষে বাসায় ফেরার পথে রাস্তায় মোটরসাইকেলসহ তিনজনকে পড়ে থাকতে দেখে। তারা আহতদের উদ্ধারে হৈ চৈ শুরু করলে আশেপাশে থাকা অন্যরা ছুটে আসে। পরে তারা পুলিশকে খবর দেয়।
দুর্ঘটনার সময় কেউ না থাকায় স্থানীয়রা ধারণা করছে, তিন বন্ধু সিলেট থেকে মোটরসাইকেল নিয়ে সুনামগঞ্জে আসছিলেন। পথে ভারী কোনো যানবাহন তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তিন আরোহীর মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার ওসি কাজী মুক্তাদির হোসেন জানান, সড়ক দুর্ঘটনায় তিনজন মারা গেছেন। তবে গাড়িটিকে খোঁজার চেষ্টা করছে পুলিশ। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ডিএসএস / ১৪ অক্টোবর ২০২১ / আল-আমিন
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট