editor

প্রকাশিত: 8:42 PM, January 26, 2026

সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা শাহ আব্দুল গনিকে বিমানবন্দরে সংবর্ধনা

সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা শাহ আব্দুল গনিকে বিমানবন্দরে সংবর্ধনা

ছাতক উপজেলার দুলার বাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা শাহ আব্দুল গনি দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফেরায় তাকে সিলেটে উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ পৌঁছালে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং এলাকাবাসী তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থেকে তাকে স্বাগত জানান দুলার বাজার ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নুরুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. শফিক নূর, মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রাসেল, মহানগর বিএনপির সাবেক সদস্য সালাউদ্দিন আহমেদ, কৃষক দল নেতা শফিক আহমদ, আরজ আলী, আজব আলী, মৌরস আলী, তবজ্জুল আলী, আলী জাফর, আলিম উদ্দিন, মানিক মিয়া, জুনেদ আহমদ, দেলোয়ার, ইসলাম উদ্দিন, মিরাশ আলী প্রমুখ।

এছাড়াও জাহিদপুর পুরাতন মসজিদের মুতওয়াল্লী আনছার আলী সহ পঞ্চায়েত কমিটি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং সহযোগী সংগঠন, বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে এক বিশেষ দোয়া মাহফিলের মাধ্যমে মোনাজাত অনুষ্ঠিত হয়।

সংবর্ধনা শেষে এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় শাহ আব্দুল গনি তাকে বরণ করে নেওয়ায় নেতাকর্মী ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীতে দেশ ও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। পরবর্তীতে মোটর শোভাযাত্রার মাধ্যমে তাকে তার নিজ এলাকায় নিয়ে যাওয়া হয়।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ

শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ

সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাল সিলেটে সমাবেশ ও র‍্যালি, প্রধান অতিথি মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাল সিলেটে সমাবেশ ও র‍্যালি, প্রধান অতিথি মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র‍্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।

সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি ও দপ্তর সম্পাদকের বিবৃতিতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি ও দপ্তর সম্পাদকের বিবৃতিতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি এম শফিকুর রহমান ও সাবেক দপ্তর সম্পাদক মো. সেলিম আহমদের বিভিন্ন প্রেস বিজ্ঞপ্তি ও

দুই প্রবাসীর কোটি টাকার পৈতৃক সম্পত্তি দখল ও জালিয়াতির অভিযোগ

দুই প্রবাসীর কোটি টাকার পৈতৃক সম্পত্তি দখল ও জালিয়াতির অভিযোগ

সিলেট নগরীর সুবিদবাজার এলাকার প্রবাসী দুই ভাইয়ের স্বাক্ষর জাল করে ভুয়া আমমোক্তারনামা তৈরি, কোটি টাকার ভাড়া আত্মসাৎ, পৈতৃক সম্পত্তি জবরদখল

জামায়াত নেতা লোকমানকে ঘিরে গুঞ্জন

জামায়াত নেতা লোকমানকে ঘিরে গুঞ্জন

সিলেটের রাজনীতিতে আলোচিত জামায়াত নেতা লোকমান আহমদকে ঘিরে নানা জল্পনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ভার্চ্যুয়াল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে,

একসময়ের আ’লীগ ঘনিষ্ঠ বাবা-ছেলে এখন বিএনপিতে

একসময়ের আ’লীগ ঘনিষ্ঠ বাবা-ছেলে এখন বিএনপিতে

রাজনীতিতে সুবিধাবাদ আর রাতারাতি দলবদলের এক চাক্ষুষ উদাহরণ হয়ে উঠেছেন সিলেটের এক বাবা ও ছেলে। পটপরিবর্তনের পর অতীতে বাংলাদেশ আওয়ামী

‎‎জামিন আর ক্ষমতার ছায়ায় বহাল তবিয়তে অন্ধকার জগতের কারবারিরা

‎‎জামিন আর ক্ষমতার ছায়ায় বহাল তবিয়তে অন্ধকার জগতের কারবারিরা

‎সিলেটের জালালাবাদ থানার ভাগারপাড় গ্রামে ১৪ বছরের কিশোর মহিন হাসান বাপ্পিকে নৃশংস হত্যাচেষ্টার পর উত্তাল হয়ে উঠেছিল এলাকা। মানববন্ধন, প্রতিবাদ