editor
প্রকাশিত: 4:56 PM, January 16, 2021
অনলাইন ডেস্ক
নির্বাচনে জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী বসুরহাট পৌরসভায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জা। তিনি ভোটের পরিবেশে সন্তোষ প্রকাশ করে বলেন, সুষ্ঠু ভোটে হেরে গেলেও আক্ষেপ থাকবে না। বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানাব।তিনি সকাল ৮ টায় তার নিজ কেন্দ্রে উদয়ন স্কুলে ভোট দেওয়ার পর পৌরসভার ৯ টি ভোট কেন্দ্র পরিদর্শন করেন। প্রতিটি কেন্দ্রে গিয়ে ভোটারদের পাশাপাশি এজেন্টদের ও খোঁজখবর নেন। প্রতিপক্ষের এজেন্টদের সঙ্গেও কথা বলেন এ সময়।তিনি বলেন, হাইকমান্ড থেকে আমাকে আশ্বস্ত করা হয়েছে যে, এ পৌরসভার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত তিনি তার প্রতিফলন দেখতে পেয়েছেন। আবদুল কাদের মির্জা বিশ্বাস করেন, এখন পর্যন্ত জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী। তিনি সুষ্ঠু ভোটে হেরে গেলেও ফল মেনে নেবেন। বিজয়ী প্রার্থীকে ফুলেল শুভেচ্ছা জানাবেন। আবদুল কাদের মির্জা বলেন, আমি অপরাজনীতির বিরুদ্ধে কথা বলেছি, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার কথা বলেছি। আজ বসুরহাট পৌরসভার নির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে গিয়ে দেখুন মানুষের দীর্ঘ সারি যা বিগত নির্বাচনে ছিল অনুপস্থিত। রেজাল্ট যেপক্ষেই যাক না কেন দেশের মানুষ বসুরহাট পৌরসভা নির্বচন থেকে অনুপ্রাণিত হবে। ভোটাররা ভোট থেকে যেভাবে মুখ ফিরিয়ে নিয়েছিলেন আমরা আবার তাদের ভোট কেন্দ্রে ফিরিয়ে আনতে পেরেছি। তিনি বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবয়দুল কাদের সাহেবের আসনে এ পৌরসভা। এখানে ভোটের আগের রাতে ককটেল ফোটেনি, এখানে প্রতিপক্ষের এজেন্টদের সঙ্গে কেউ খারাপ আচরণ করেননি। কেন্দ্র থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেনি। এটাই গণতন্ত্রের ভাষা হওয়া উচিত। তিনি ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটে থাকার জন্য বিএনপি ও জামায়াত সমর্থিত প্রাণীর প্রতি আহ্বান জানান।
S/H(Ripa–5)
2 শিক্ষকতা অত্যন্ত সম্মানিত ও মর্যাদাপূর্ণ পেশা মন্তব্য করে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি
5 সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড: মো: নিজাম উদ্দিন বলেছেন, ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই পারে জীবন রক্ষা করতে।
7 ২০২৬-২০২৭ করবর্ষে ব্যক্তি শ্রেণির করদাতাদের স্বার্থে পাশ হওয়া অর্থ আইন-২০২৬ সংশোধনের দাবি ও আইনটি সাধারণ করদাতাদের আর্থিক সামর্থ্যের বাইরে
7 বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৬-২০২৮-এর তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
7 দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ, ৫% মূল্যবৃদ্ধির বিতর্কিত গেজেট বাতিল, ভূমির মালিকানা প্রদান এবং চা-শ্রমিক ইউনিয়নের (সিবিএ) নির্বাচনের দাবিতে
2 সিলেটের সীমান্তগুলোতে প্রশাসনের কঠোর নজরদারির দাবির মধ্যেই ভিন্ন কৌশল অবলম্বন করে সক্রিয় রয়েছে শক্তিশালী চোরাচালান সিন্ডিকেট। রাজনৈতিক পটপরিবর্তনের পরও
5 পারভীন বেগম: 7 আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে দক্ষ নেতৃত্ব, দেশের স্বার্থরক্ষা এবং জন্মভূমি সিলেটের আঞ্চলিক উন্নয়নে সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি নিয়ে
3 সরকারি বিধিমালা অমান্য করে সরকারি গাড়ি ব্যক্তিগত ও পারিবারিক কাজে ব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে সুনামগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক (ডিডি)