editor
প্রকাশিত: 5:42 PM, December 8, 2020
অনলাইন ডেস্ক
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক শেষ বর্ষের পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীরা অ্যাপিয়ার্ড হিসেবে ৪৩তম বিসিএস পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন।আজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের স্নাতক শেষ বর্ষের চূড়ান্ত পরীক্ষায় যেসব পরীক্ষার্থী অংশ নিয়েছেন কিন্তু এখনো করোনা মহামারির কারণে সব পরীক্ষা শেষ করা সম্ভব হয়নি, সেসব পরীক্ষার্থীরা অ্যাপিয়ার্ড হিসেবে ৪৩তম বিসিএস পরীক্ষায় অংশ নিতে পারবেন মর্মে সিদ্ধান্ত হয়েছে।
তবে যেসব শিক্ষার্থী স্নাতক শেষ বর্ষের পরীক্ষায় অংশ নিলেও ১ম বর্ষ, ২য় বর্ষ, তৃতীয় বর্ষের পরীক্ষায় এক বা একাধিক কোর্সে অকৃতকার্য হয়েছেন, এখনো উত্তীর্ণ হননি, তারা এই সুযোগের বাইরে থাকবেন।
এছাড়া প্রফেশনাল কোর্সে (বিবিএ, সিইসি, বিএড অনার্স এবং ইসিই) যেসব শিক্ষার্থী ১ম সেমিস্টার থেকে ৭ম সেমিস্টারের সব কোর্সে উত্তীর্ণ হয়ে ৮ম সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়েছেন কেবল তারাই ৪৩তম বিসিএস পরীক্ষায় অংশ নিতে পারবেন।
S/H-(Sultana-3)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,