editor

প্রকাশিত: 8:07 PM, July 2, 2022

স্পর্শ ফাউন্ডেশন এর উদ্যোগে জৈন্তাপুর এলাকায় ফ্রী স্বাস্থ্য, ত্রাণ ও শিশুমন বিকাশ ক্যাম্প অনুষ্ঠিত

স্পর্শ ফাউন্ডেশন এর উদ্যোগে জৈন্তাপুর এলাকায় ফ্রী স্বাস্থ্য, ত্রাণ ও শিশুমন বিকাশ ক্যাম্প অনুষ্ঠিত

স্পর্শ ফাউন্ডেশন এর উদ্যোগে সিলেটের জৈন্তাপুর উপজেলার ঘাটের চটি গ্রামে সচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্য, ত্রাণ ও শিশুমন বিকাশ ফ্রী ক্যাম্পের আয়োজন করা হয়। শনিবার (২ জুলাই) সকাল ৯টা থেকে শুরু করে দিনব্যাপী এই ফ্রী ক্যাম্পের কার্যক্রম চালানো হয়।

এতে এস.এম.সি, ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যাল, স্কয়ার গ্রুপ, ইউনিলিভার বাংলাদেশের সহযোগিতায় এই ক্যাম্পে ফ্রী ঔষধ বিতরণ করা হয়।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোসাদ্দেক আহমেদ চৌধুরীর পরিচালনায় ফ্রী ক্যাম্পে বক্তব্যে স্পর্শ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাজিয়া জাবীন বলেন, বন্যায় মানুষের জন-জীবন বিপর্যস্ত। অনাহারে-অর্ধাহারে বন্যার্তরা দিন কাটাচ্ছেন। বন্যার পানি কমতে শুরু করায় চারিদিকে পানিবাহিত রোগও বাড়ছে। ঐ বিষয় গুলো চিন্তা করেই স্পর্শ ফাউন্ডেশন আজ প্রায় ৬ শতাধিক বন্যার্তদের ফ্রী চিকিৎসা সহ ঔষধ ও খাবার বিতরণ করছে। সংগঠনটি সব সময় অসহায় মানুষের জীবনমান উন্নয়নের জন্য কাজ করছে। এসব কাজের ধারাবাহিকতায় বন্যা কবলিত এলাকায় কষ্টপীড়িত পানিবন্দি মানুষদের মধ্যে ফ্রী চিকিৎসা সেবা ও খাদ্য বিতরণ অব্যাহত থাকবে। অসহায় মানুষের পাশে স্পর্শ ফাউন্ডেশনের মতো সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।

এসময় চিকিৎসা নিতে আসা বন্যার্তরা বলেন, বন্যার শুরু থেকেই বিভিন্ন সংগঠন আমাদের পাশে এসে দাড়িয়েছেন এরই ধারাবাহিকতায় স্পর্শ ফাউন্ডেশন আজ চিকিৎসা সেবা ও খাদ্য নিয়ে এসেছেন সেজন্য আমরা অত্যন্ত খুশী হয়েছি। এসময় এলাকার নারী পুরুষ ও শিশুরা ক্যাম্পের সামনে এসে ভিড় করেন এবং চিকিৎসা পেয়ে অত্যন্ত খুশী হন তারা এবং চিকিৎসা সেবাদানকারীদের ধন্যবাদ জানান। এরই সাথে আশ্বাস রাখেন এরকম কার্যক্রম যাতে অব্যাহত থাকে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিএ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ ফারহাত আনোয়ার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. কামাল আহমদ চৌধুরী, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. ফজলুর রহিম কায়ছার, জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জৈন্তাপুর উপজেলার চেয়ারম্যান কামাল মাহমদ, চিকনাগুল ৯নং ওয়ার্ডের মেম্বার শফিকুল ইসলাম, সাবেক মেম্বার হাফিজ মোছাব্বির ফরিদ, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা মেম্বার শাবানা বেগম প্রমুখ।

সর্বশেষে সার্বিক সহযোগিতার জন্য স্পর্শ ফাউন্ডেশনরে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাজিয়া জাবীন সিলেট মহিলা মেডিকেল বিশ্ববিদ্যালয়, দি রয়েল এমসি একাডেমী, জৈন্তাপুর মডেল পুলিশ থানা, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ অফিস, এস.এম.সি, ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যাল, স্কয়ার গ্রুপ, ইউনিলিভার বাংলাদেশ, সুন্দরবন কুরিয়ার সার্ভিস ও স্বজন বন্ধুদের বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট