editor
প্রকাশিত: 10:46 PM, January 14, 2023

স্পোটর্স নাইট ২০২৩ এ কোচ এর সম্মাননা স্মারক পেলেন আনোয়ার
স্পোটর্স নাইট ২০২৩ এ কোচ এর সম্মাননা স্মারক পেলেন আন্তর্জাতিক উশু কোচ মো. আনোয়ার হোসেন। ‘১৬তম জাতীয় উশু চ্যাম্পিয়নশীপ ২০২১’ এ সিলেট জেলা উশু দল হয়ে অংশগ্রহণ করে ১টি সিলভার ও ৪টি ব্রোঞ্জ পদক অর্জন করায় টিম কোচ হিসেবে স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননা দেওয়া হয়। গত বৃহস্পতিবার রাতে সিলেট জেলা স্টেডিয়ামস্থ মোহাম্মদ আলী জিমনেসিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন এর হাত থেকে সম্মাননা গ্রহণ করেন মো. আনোয়ার হোসেন।
এসময় আন্তর্জাতিক উশু কোচ মো. আনোয়ার হোসেন জানান, আমি সব সময় চেষ্টা করি সিলেটের খেলোয়াড়রা যাতে উশু খেলায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গৌরব অর্জন করতে পারে। মেধাবী অনেক উশু খেলোয়াড় আছে, যারা পর্যাপ্ত সুযোগ সুবিধার অভাবে তাদের প্রতিভা দেখাতে পারছে না। আমি স্থানীয় সরকার, ক্রীড়াপ্রেমী সহ সংশ্লিষ্ট সকলকে এ ধনের খেলায়াড়দের অনুপ্রেরণা দেওয়ার জন্য এগিয়ে আসেন। পাশাপাশি আমি একটি সুন্দর অনুষ্ঠানের জন্য সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ব মাহি উদ্দীন আহমদ সেলিমকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।উল্লেখ্য, সিলেট জেলা প্রসাশক মোঃ মজিবুর রহমান সভাপতিত্বে সকল স্তরের ক্রীড়াপ্রেমী, নানা শ্রেণীপেশার লোক সহ প্রশাসনের কর্মকর্তা ও অন্যান্য অতিথি উপস্থিত ছিলেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,