editor
প্রকাশিত: 10:33 AM, August 15, 2024
স্পেন ও বার্সেলোনার তারকা ফুটবলার লামিনে ইয়ামালের বাবা ছুরিকাহত হয়েছেন। গতকাল এই খবর জানিয়েছে স্পেনের সংবাদমাধ্যম ‘লা ভ্যানগার্দিয়া’।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে জানানো হয়, কাতালুনিয়ার মাতারো অঞ্চলে পোষা কুকুরকে নিয়ে গাড়ি পার্ক করার জায়গায় হাঁটছিলেন ইয়ামালের বাবা মৌনির নাসরাউয়ি। সেখানে কিছু লোকের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। এরপর লোকগুলো ফিরে এসে তাঁকে আক্রমণ করে এবং একাধিকবার ছুরিকাঘাত করে ফেলে চলে যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘অফিশিয়াল সূত্রদের ঘটনাটি জানা আছে।’
মারাত্মক আঘাত পেলেও মৌনিরের শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। এ ঘটনা তদন্তের দায়িত্ব পেয়েছে কাতালান আঞ্চলিক পুলিশ। ঘটনাটি আনুষ্ঠানিকভাবে তাঁরা নিশ্চিত করেনি এবং এএফপি এ বিষয়ে তথ্য চাইলে তাঁরা উত্তর দেয়নি। যদিও ‘লা ভ্যানগার্দিয়া’ জানিয়েছে, এ ঘটনায় এরই মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বার্সেলোনা শহর থেকে ৩০ কিলোমিটার দূরে মাতারো অঞ্চলের রোচাফন্দায় এ ঘটনা ঘটেছে। ইয়ামাল এখানেই বড় হয়েছেন এবং তাঁর বাবা ও দাদি এখানেই বসবাস করেন। ১৭ বছর বয়সী এ উইঙ্গার গোল করে হাত দিয়ে ‘৩০৪’ দেখিয়ে উদ্যাপন করেন। সংখ্যাটি ওই অঞ্চলের পোস্ট কোড।
বার্সায় ১৫ বছর বয়সে অভিষেক ইয়ামালের। খুব দ্রুতই তিনি তারকা হিসেবে জায়গা করে নিয়েছেন বৈশ্বিক ফুটবলে এবং স্পেনের ২০২৪ ইউরো জয়ে বড় ভূমিকাও রেখেছেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,