editor

প্রকাশিত: ১২:৪০ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২০

স্বাধীনতা বিরোধীদের তালিকা বিজয়ের মাসেই: শাজাহান খান

স্বাধীনতা বিরোধীদের তালিকা বিজয়ের মাসেই: শাজাহান খান

6

মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানী হানাদার বাহিনীর সহযোগী রাজাকার, আলবদর, আল-শামসসহ স্বাধীনতা বিরোধীদের আংশিক তালিকা প্রকাশ করা হবে বিজয়ের মাসে। নিশ্চিত তথ্যের ভিত্তিতে এ তালিকা তৈরি হচ্ছে বলে জানিয়েছে স্বাধীনতা বিরোধী তালিকা প্রণয়ন কমিটি।

১৯৭১ সালে সমগ্র জাতি যখন মুক্তিযুদ্ধে, তখন কিছু বিশ্বাসঘাতক পাকিস্তানি হানাদার বাহিনীর পক্ষে তৎপর হয়ে উঠে। গড়ে তোলে রাজাকার আলবদর আলশামস-এর মতো খুনি বাহিনী। হানাদারদের সহায়তায় কেউ কেউ মনোনীত হয় এমএলএ হিসেবে।

5

এই সব স্বাধীনতা বিরোধীদের তালিকা প্রণয়নের কাজ শুরু করেছে সরকার। তথ্য সংগ্রহে মাঠে নেমেছে ৬ সদস্যের সাব কমিটি।

স্বাধীনতা বিরোধী তালিকা প্রণয়ন সাব কমিটির আহবায়ক শাজাহান খান বলেন, সাব কমিটির দায়িত্বটা হলো এগুলো সংগ্রহ করে আমরা স্ট্যান্ডিং কমিটির মাধ্যমে মন্ত্রণালয়ে পাঠিয়ে দেবো। মন্ত্রণালয় এটি প্রকাশ করবে।

4

এর আগে, জেলা প্রশাসকদের দায়িত্ব দেয়া হলে স্বাধীনতা বিরোধীদের একটি ভুলে ভরা তালিকা তৈরি হয়। এমন প্রেক্ষাপটে স্বাধীনতা বিরোধী তালিকা প্রণয়ন সাব-কমিটি গঠন করা হয়। আহবায়ক করা হয় শাজাহান খানকে।

5

আহ্বায়ক শাজাহান খান বলেন, জেলা প্রশাসকদের উপর যে দায়িত্ব আমরা দিলাম, সে দায়িত্বে যথারীতি তারা এই তালিকাটা প্রেরণ করতে পারেনি। বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে কিন্তু এই তালিকাটা করবো সেই সিদ্ধান্ত নিয়ে আমরা এগুচ্ছি। এ লক্ষ্যে আমাদের প্রথম সভা ইতিমধ্যে হয়ে গেছে।

2

এই সাব-কমিটি মুক্তিযুদ্ধকালীন মুক্তিযোদ্ধা কমান্ডার, মুক্তিযোদ্ধা ও বয়োজ্যাষ্ঠ ব্যক্তিদের কাছ থেকে তথ্য সংগ্রহ করছে। এ প্রক্রিয়ায় একটি সঠিক তালিকা করা সম্ভব হবে বলে জানান শাজাহান খান।

স্বাধীনতা বিরোধী তালিকা প্রণয়ন সাব কমিটির আহবায়ক বলেন, তথ্যগুলো সংগ্রহ করবো এবং সংগ্রহ করে ওটিই প্রকাশ করবো তা নয়। আমরা চেষ্টা করবো শতভাগ নিশ্চিত হয়ে সে নামগুলো প্রকাশ করতে। ১৬ ডিসেম্বরই অন্তত আংশিক হলেও একটা তালিকা আমরা প্রকাশ করতে চাই।

স্বাধীনতা বিরোধীদের সঠিক তথ্য থাকলে, কমিটিকে জানানোর জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন স্বাধীনতা বিরোধী তালিকা প্রণয়ন সাব কমিটির আহ্বায়ক।

শাজাহান খান বলেন, আরও যদি কেউ তথ্য সংগ্রহ করে আমাদেরকে দিতে পারেন, আমরা সেটা তদন্ত করে সেই নাম অন্তর্ভুক্ত করবো।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেটে জাসাসের বর্ণাঢ্য বর্ষবরণ উদযাপন

সিলেটে জাসাসের বর্ণাঢ্য বর্ষবরণ উদযাপন

7 বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সিলেট জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার

স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

2 স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কলেজ অডিটোরিয়ামে উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারে সচেতনতামূলক আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত

বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টারে সচেতনতামূলক আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত

3 বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টার ও এনজেএল ফাউন্ডেশনের উদ্যোগে এক সচেতনতামূলক আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত

দক্ষিণ সুরমায় এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন

দক্ষিণ সুরমায় এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন

5 পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬

বৈশাখী অনুষ্ঠানে পাঁচটি নান্দনিক স্থানে মুক্তাক্ষর

বৈশাখী অনুষ্ঠানে পাঁচটি নান্দনিক স্থানে মুক্তাক্ষর

2 বাংলা নববর্ষকে ঘিরে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি এবং নতুন শুরুর উদ্দীপনাকে সাথে নিয়ে পহেলা বৈশাখের সূচনায় সারা বাংলাদেশের ন্যায় সিলেটও

কালিঘাটে ফের সক্রিয় চোরাকারবারি সিন্ডিকেট: নেপথ্যে ‘বুঙ্গা আশিক’

কালিঘাটে ফের সক্রিয় চোরাকারবারি সিন্ডিকেট: নেপথ্যে ‘বুঙ্গা আশিক’

7 স্টাফ রিপোর্টার: সিলেটের প্রধান বাণিজ্যিক কেন্দ্র কালিঘাট ও লালদিঘীর পাড় এলাকায় আবারও বেপরোয়া হয়ে উঠেছে ভারতীয় পণ্যের চোরাচালান চক্র।

বীর মুক্তিযোদ্ধা মখলিছুর রহমানকে আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ পুনর্গঠন

বীর মুক্তিযোদ্ধা মখলিছুর রহমানকে আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ পুনর্গঠন

1 বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার, মরহুম যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মির্জা জামাল পাশার স্থলাভিষিক্ত হলেন বীর

বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি বিভাগীয় জেলা শাখা সিলেটের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি বিভাগীয় জেলা শাখা সিলেটের পূর্ণাঙ্গ কমিটি গঠন

5 বাংলাদেশ চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির সিলেট বিভাগীয় জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) কেন্দ্রীয়

1
3