editor
প্রকাশিত: 10:39 PM, June 20, 2022
সিলেটে স্মরণকালের ভয়াবহ বন্যার পানিতে অসহায় মানুষের জন-জীবন বিপর্যস্ত। তাই এসব ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে মহানগর যুবদলের সদস্য সচিবের উদ্যোগে খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করছেন সিলেট মহানগর যুবদলের নেতৃবৃন্দ। সোমবার (২০ জুন) সিলেট নগরীর ২৪নং ওয়ার্ডের বুরহান উদ্দিন এলাকা সহ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে খাবার নিয়ে যান তারা। প্রায় ৪’শ শতাধিক মানুষের মাঝে খাবার বিতরণ করেন যুবদল নেতৃবৃন্দ।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে সিলেট মহানগর যুবদলের সদস্য সচিব শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এবং বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের আহ্বানে আমরা এখনও কাজ করে যাচ্ছি। তিনি বলেন, এবারের মতো বন্যা আর কখনো দেখেনি সিলেটবাসী। এই দুর্বিসহ বন্যা ব্যাপকভাবে মানুষের জান-মালের ক্ষতি সাধণ করেছে। কিন্তু এখন পর্যন্ত বন্যার পানিতে তলিয়ে যাওয়া ঘর বাড়ি মেরামত ও ক্ষতিগ্রস্ত আসহায় মানুষদের সরকারের সাহায্য ও আর্থিক সহায়তা তেমন চোখে পড়ার মতো নয়। তিনি সবাইকে এসব পানিবন্দি মানুষের পাশে দাড়ানোর আহ্বান জানান।
এসময় অন্যান্যের মধ্যে সিলেট মহানগর যুবদলের সদস্য শাহিবুর রহমান সুজান, যুবদল নেতা হাবিবুর রহমান রুমেল, পানেশ দে, মহানগর যুবদলের সদস্য সোহেল মাহমুদ, ১৭নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক জুয়েল আহমদ, জুবেদ, রুম্মান আহমদ, মহানগর সদস্য জামিল আহমদ, ১৮নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক শাহ ফজলুর কাদির সিদ্দিকী পারভেজ, লুৎফুর রহমান, আহমেদ শিপন, মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, যুবনেতা সাজু মাহমুদ, রাজন আচার্য্য, ২৪নং ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকুয়ান হোসেন, মিনহাজ হোসেন মিনার, শাহরিয়ার নাফিস, পাবেল আহমদ রাহি, সোয়েব আহমদ, মোস্তাক আহমদ রায়হান, ১৭নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব আলাল হোসেন শিমুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনসুর আহমদ, কামরান তালুকদার, সোহানুর রহমান জুবেদ, নাহিদ আহমদ, তাজুল ইসলাম, রাকিব আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট