editor
প্রকাশিত: 2:15 PM, September 29, 2020
অনলাইন ডেস্ক:-
মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ায় বাংলাদেশিসহ শতাধিক অভিবাসীকে আটক করেছে দেশটির পুলিশ। ক্রোয়েশিয়া থেকে দেশটিতে প্রবেশের পর গত রোববার স্থানীয় সময় সন্ধ্যায় সীমান্তের বিভিন্ন এলাকা থেকে ওই অভিবাসীদের আটক করা হয় বলে গত সোমবার জানিয়েছে কর্তৃপক্ষ।
বার্তা সংস্থা এএফপি জানায়, ক্রোয়েশিয়ার সঙ্গে স্লোভেনিয়ার দক্ষিণাঞ্চলীয় সীমান্তবর্তী শহর ইলিরস্কা বিস্ত্রিকার পুলিশের মুখপাত্র আনিতা লেস্কোভেক বলেন, রোববার সন্ধ্যায় শহরের বিভিন্ন এলাকা থেকে মোট ১১৩ জন অভিবাসীকে আটক করা হয়েছে।
স্লোভেনিয়ার পুলিশ বলেছে, আটককৃত অভিবাসীদের বেশির ভাগই বাংলাদেশ ও পাকিস্তানের নাগরিক। তাঁদের ক্রোয়েশিয়ায় ফেরত পাঠানো হতে পারে।
ইলিরস্কা বিস্ত্রিকার মেয়র এমিল রয়েস সরকারনিয়ন্ত্রিত রেডিও স্লোভেনিয়াকে বলেছেন, সাম্প্রতিক সময়ে দেশে অভিবাসীদের এভাবে প্রবেশ করার চেষ্টা বেড়ে গেছে।
ইলিরস্কা বিস্ত্রিকায় ১১৩ জন আটক হওয়াসহ সাম্প্রতিক সময়ে যেসব ঘটনা ঘটেছে, তাতে প্রমাণ হয় যে মানব পাচারের সংঘবদ্ধ বাজার শক্তিশালী হয়েছে।
স্লোভেনিয়ার সংবাদ সংস্থা এসটিএ বলেছে, ওই ১১৩ জন অভিবাসী ছাড়াও ইলিরস্কা বিস্ত্রিকার কাছাকাছি এলাকা থেকে আরও প্রায় ৩০ জনকে আটক করা হয়। এ ছাড়া রাজধানী লুবিয়ানার উত্তর-পূর্বাঞ্চলে একটি ভ্যান থেকে আরও ৩৪ জনকে আটক করা হয়েছে। ভ্যানটি চালাচ্ছিলেন বেলজিয়ামের এক নাগরিক।
স্লোভেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী অ্যালেস হোয়েস সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, ইলিরস্কা বিস্ত্রিকায় ১১৩ জন আটক হওয়াসহ সাম্প্রতিক সময়ে যেসব ঘটনা ঘটেছে, তাতে প্রমাণ হয় যে মানব পাচারের সংঘবদ্ধ বাজার শক্তিশালী হয়েছে। তিনি আরও জানান, স্লোভেনিয়ায় গ্রেপ্তার হয়ে প্রায় ১০০ জন মানব পাচারকারী দেশটির বিভিন্ন জেলে রয়েছেন।
কর্তৃপক্ষ বলেছে, চলতি বছরের প্রথম আট মাসে ১০ হাজার ২২৩ বার অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে স্লোভেনিয়ায় ঢোকার চেষ্টা করেছেন অভিবাসনপ্রত্যাশীরা। আগের বছরের তুলনায় এ হার ৩ দশমিক ৩ শতাংশ বেশি। পুলিশের পরিসংখ্যান বলছে, চলতি বছর যে অভিবাসনপ্রত্যাশীরা স্লোভেনিয়ায় প্রবেশের চেষ্টা করেছেন, তাঁদের বেশির ভাগই পাকিস্তান ও মরক্কোর নাগরিক।
তবে কর্তৃপক্ষ এ-ও বলছে, প্রতিবেশী ক্রোয়েশিয়া থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে অভিবাসীদের স্লোভেনিয়ায় ঢুকে পড়ার ঘটনা নতুন না হলেও ইলিরস্কা বিস্ত্রিকা শহরে যা ঘটেছে, তা বিরলই বলা চলে। এভাবে শতাধিক অভিবাসী এক দিনে এর আগে সাম্প্রতিক ইতিহাসে আটক হয়নি দেশটিতে।
সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি এম শফিকুর রহমান ও সাবেক দপ্তর সম্পাদক মো. সেলিম আহমদের বিভিন্ন প্রেস বিজ্ঞপ্তি ও
সিলেট নগরীর সুবিদবাজার এলাকার প্রবাসী দুই ভাইয়ের স্বাক্ষর জাল করে ভুয়া আমমোক্তারনামা তৈরি, কোটি টাকার ভাড়া আত্মসাৎ, পৈতৃক সম্পত্তি জবরদখল
সিলেটের রাজনীতিতে আলোচিত জামায়াত নেতা লোকমান আহমদকে ঘিরে নানা জল্পনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ভার্চ্যুয়াল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে,
রাজনীতিতে সুবিধাবাদ আর রাতারাতি দলবদলের এক চাক্ষুষ উদাহরণ হয়ে উঠেছেন সিলেটের এক বাবা ও ছেলে। পটপরিবর্তনের পর অতীতে বাংলাদেশ আওয়ামী
সিলেটের জালালাবাদ থানার ভাগারপাড় গ্রামে ১৪ বছরের কিশোর মহিন হাসান বাপ্পিকে নৃশংস হত্যাচেষ্টার পর উত্তাল হয়ে উঠেছিল এলাকা। মানববন্ধন, প্রতিবাদ
সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি। বাংলাদেশ সাম্প্রদায়িক
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র্যালি
মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে