editor
প্রকাশিত: 3:36 PM, February 16, 2021
অনলাইন ডেস্ক
কক্সবাজারের উখিয়া উপজেলার একটি আশ্রয়শিবির থেকে পালিয়ে আসা সুফাইদ (২১) নামে এক রোহিঙ্গা যুবককে সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত থেকে আটক করেছে পুলিশ।সোমবার রাত ২টার দিকে সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি) তাহিরপুর উপজেলার বীরেন্দ্রনগর বিওপির দায়িত্বপূর্ণ বাগলী বাজার থেকে ওই রোহিঙ্গা যুবককে আটক করে।তাহিরপুর থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন।স্থানীয় সূত্র জানায়, গত ৩ ফেব্রুয়ারি কক্সবাজারের উখিয়ার একটি আশ্রয়শিবির থেকে পালিয়ে আসেন রোহিঙ্গা যুবক সুফাইদ।এর পর তিনি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের ভারত সীমান্তবর্তী বীরেন্দ্রনগরের ইন্দ্রপুর গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে ফারুক মিয়া তার সহোদর মোবারক মিয়ার বাড়িতে আশ্রয় নেন।ফারুক মিয়া তার সহোদর মোবারক মিয়া রোহিঙ্গা যুবকের সম্পর্কে ফুফুদের জামাতা হন।বেশ কয়েক দিন আশ্রয়ে থাকার পর সোমবার রাত ১১টার দিকে রোহিঙ্গা যুবক উপজেলার বাগলী বাজারে এসে ভাড়ায়চালিত মোটরসাইকেল নিয়ে পার্শ্ববর্তী নেত্রকোনা জেলার কলমাকান্দা যাওয়ার পথে তার কথাবার্তায় স্থানীয় লোকজনের সন্দেহ হয়।এর পর থানা পুলিশকে অবহিত করলে রোহিঙ্গা যুবক সুফাইদ ও তার আশ্রয়দাতা ফুফুর জামাতা ফারুক মিয়াকে রাত ২টার দিকে আটক করে ফাঁড়িতে নিয়ে যায়।
S/H(Ripa-5)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,