editor
প্রকাশিত: 3:30 PM, February 23, 2021
অনলাইন ডেস্ক
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জন্য শ্রীলংকা সফর থেকে সাকিব আল হাসান ছুটি নিলেও সেপথে হাঁটছেন না মোস্তাফিজুর রহমান।বাঁহাতি এ পেসার সাফ জানিয়ে দিয়েছেন, সবার আগে দেশের খেলা।আজ বিসিবি একাডেমিতে সাংবাদিকদের মোস্তাফিজ বলেন, সবার আগে আমার দেশের খেলা। শ্রীলঙ্কা (সফরের) টেস্টে যদি থাকি, তাহলে আমি টেস্ট খেলব।যদি না থাকি তাহলে বিসিবি তো আমাকে বলবে যে, আমি নাই। তখন আমি বিসিবিকে বলব (আইপিএল খেলার কথা), বিসিবি যদি আমাকে ছাড়ে, তাহলে আমি আইপিএলে খেলব। দেশপ্রেম আগে।’আগামী এপ্রিলে হতে পারে ভারতের জনপ্রিয় টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইপিএল। সেই সময়ে শ্রীলংকা সফরে তিনটি টেস্ট ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশ দলের। অথচ দেশের এমন একটি গুরুত্বপূর্ণ সফরে না গিয়ে আইপিএল খেলতে তখন ভারত সফরে যাওয়ার জন্য ক্রিকেট বোর্ডের কাছ থেকে অনুমতিপত্র নিয়েছেন সাকিব।তবে সাকিবের ছুটি নেওয়ার বিষয়টি ভালোভাবে নেয়নি দেশের ক্রিকেট বোর্ড। আইপিএলে ৩ কোটি ২০ লাখ রুপির জন্য জাতীয় দলকে অবজ্ঞা করায় সাকিবের ওপর রীতিমতো ক্ষেপেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। মুস্তাফিজ অবশ্য ছুটি চেয়ে এখনও আবেদন করেননি। শেষ পর্যন্ত তাকে ছুটি দেওয়া হবে কিনা সেই সিদ্ধান্ত এখনও নেয়নি বিসিবি। পুরো বিষয়টা ছেড়েছেন মুস্তাফিজের হাতে। তবে তিনি ছুটি চেয়ে আবেদন করলে বোর্ড আটকাবে না বলে জানিয়েছে।
S/H(Ripa-5)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,