admin
প্রকাশিত: 6:38 PM, February 23, 2021
লালগ্রাম ক্রীড়াচক্রের উদ্যোগে প্রথম মিনি বার ফুটবল টুর্নামেন্ট ২০২১ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল রাত ৯ টায় লালগ্রাম মিনিবার মাঠে এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।লালগ্রাম ফেউয়া সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সাদেক মো. পারভেজের সভাপতিত্বে ও আজাদ উদ্দিনের পরিচালনায় ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, এল. জি. ই. ডি কন্ট্রাক্টর, হোপ সোসাইটি সিলেটের সেক্রেটারি জকিগঞ্জ এর কৃতি সন্তান ফারুক আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবক আব্দুল কুদ্দুস, অবসরপ্রাপ্ত সুবেদার বাংলাদেশ বর্ডারগার্ড আমিনুল হক বাচ্চু, লেন্স কর্পোরাল বাংলাদেশ সেনাবাহিনীর আব্দুল হাসিব, প্রবাসী ক্রীড়াবিদ নাজমুল ইসলাম, ইকবাল আহমদ খাঁন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খেলাধুলা দেশ ও জাতিকে বিশ্বের কাছে তুলে ধরার অন্যতম মাধ্যম।মানবিক বিকাশ ও সুস্থদেহ মনের জন্য সহায়ক, মাদক মুক্ত সমাজ ও সুস্থ সুন্দর জীবন গঠন করতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। অনুষ্ঠানে কবিতা আবৃওি করেন আইনুল হক, ফাইনাল খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ মাহফুজ আহমদ ও ম্যান অফ দ্যা সিরিজ রাজু আহমদ।আরও উপস্থিত ছিলেন লালগ্রাম ক্রিড়াচক্রের প্রতিষ্ঠানতা আবুল বাসার, প্রভাষক সেন্টাল উইমেন্স কলেজ সিলেট। সহকারী পরিচালক নাহিদ আহমদ, শিক্ষক চারখাই উচ্চ বিদ্যালয়।
আজাদ উদ্দিন শিক্ষক রহিম খার চক সরকারি প্রাথমিক বিদ্যালয়। সামিম আহমদ কোচ লালগ্রাম ক্রিড়াচক্র, হেলাল আহমদ সত্বাধীকারি মা ডেকরেটার্স প্রমুখ।উক্ত ফাইনাল খেলায় গ্রিন এনার্জি দল ২-০ গোলে লাল ড্যাবিলাস দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন দলের অধিনায়ক রাজু আহমেদ, ম্যানেজার নাহিদ আহমদ এবং রানার্স আপ দলের অধিনায়ক আবুল বাশার ও ম্যানেজার মিনহাজুল ইসলাম। বিজ্ঞপ্তি:
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,