admin
প্রকাশিত: 6:20 PM, February 24, 2021
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর, বিশিষ্ট দেশপ্রেমিক অর্থনীতিবিদ, দেশবাসী দেশের বড় বড় দুর্নীতি ও দুর্নীতিবাজদের ব্যাপারে এক আপোষহীন সোচ্চার কণ্ঠ খোন্দকার ইব্রাহিম খালেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সিনিয়র আইনজীবী নাছির উদ্দিন, সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক মকসুদ হোসেন।
এক শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, শেয়ারবাজার কেলেংকারীর মাধ্যমে ৩০ হাজার কোটি টাকা লোটপাটকারীদের সনাক্ত করে খোন্দকার ইব্রাহিম খালেদ যে তদন্ত প্রতিবেদন জমা ও ব্যাংকিংখাতের শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে যে প্রস্তাবনা দিয়েছিলেন তা আজো আলোর মুখ দেখেনি।
এই দুঃখ ভারক্রান্ত মন নিয়েই তাঁকে দুনিয়া থেকে বিদায় নিতে হলো। জীবিত থাকাকালীন খোন্দকার ইব্রাহিম খালেদ বেসিক ব্যাংকের সাড়ে ৫ হাজার কোটি টাকা লুটপাটকারীর প্রধান নায়ক আব্দুল হাই বাচ্চু সহ ব্যাংক ডাকাতদের বিরুদ্ধে তিনি ছিলেন সর্বদা সোচ্চার। সত্য ও ন্যায়ের প্রশ্নে ছিলেন আপোষহীন ব্যক্তি, খাঁটি ইমানদার ও দেশপ্রেমিক।
খোন্দকার ইব্রাহিম খালেদ যে মেধা ও দক্ষতার স্বাক্ষর রেখে গেছেন তা এদেশের মানুষ আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।নেতৃবৃন্দ শোকবার্তায় মহান আল্লাহর দরবারে মরহুমকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন এই কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,