editor

প্রকাশিত: 11:03 AM, September 24, 2020

হবিগঞ্জে চৌধুরী মুরাদের ছাদেঁ কৃষি বাগান

হবিগঞ্জে চৌধুরী মুরাদের ছাদেঁ কৃষি বাগান

হবিগঞ্জ প্রতিনিধি:-

চৌধুরী মুরাদ ইবনে সালাম। হবিগঞ্জ শহরের পুরান মুন্সেফির স্থানীয় বাসিন্দা তিনি। পেশায় হবিগঞ্জ শহরের একজন স্বনামধন্য ব্যবসায়ী। এ খবর হবিগঞ্জের অনেকের কাছেই জানা। কিন্তু যে বিষয়টি অনেকেরই অজানা তা হল চৌধুরী মুরাদের ছাদকৃষি। নিজের তিন তলা বাসার ছাদে তিলে তিলে গড়ে তুলেছেন বিশাল এক সবুজ সাম্রাজ্য।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে তার বাড়ির ছাদে সরেজমিন গিয়ে দেখা যায়, ছাদের একপাশে মাচার ওপর ছড়িয়ে আছে সবুজ রঙের লাউ ডগা। সেই ডগায় ফুটতে শুরু করেছে দুধ রঙের সাদা ফুল। কিছুদিনের মধ্যেই হয়ত লম্বা লম্বা লাউ ঝুলবে মাচায়। পাশেই রয়েছে শিমের বাগান।

তার ছাদ বাগান ঘুরে দেখা যায়, পুরো ছাদ শোভিত ফুল-ফল-ফসলে। ব্যবসা করার পাশাপাশি কৃষির প্রতি রয়েছে তার ব্যাপক আগ্রহ আর সবুজের প্রতি টান। মুরাদ জানান, গতবছরের মার্চ মাস থেকে ছাদে প্রথমে মাত্র পাঁচটি টবে কয়েকটি গাছের চারা রোপন করে ছাদকৃষিতে তার হাতেকড়ি। এরপর যুক্তরাজ্য প্রবাসী আপন বড় তিন ভাই গোলাম আনিস চৌধুরী, এমএ মুনতাকিম ও আবুল মুমিনের অনুপ্রেরণা আর আর্থিক সহযোগিতায় বৃহৎ পরিসরে শুরু করেন ছাদকৃষি।

তিনি জানান, এবছর করোনাকালীন লকডাউনের পুরো সময়টাই তিনি ব্যয় করেন তার ছাদে লাগানো হরেক রকমের গাছের পরিচর্যা করে।

ছাদ ঘুরে দেখা যায়, তার বাগানে রয়েছে প্রায় ১১০ প্রজাতির ফল, ফুল ও শাকসবজ ও বিভিন্ন ঔষধি গাছের আবাদ। ফলের মধ্যে রয়েছে কমলা, মাল্টা, পেঁপে, জাম্বুরা, পেয়ারা, আঁখ, আমড়া, লিচু, কামরাঙা ইত্যাদি। শাকসবজির মধ্যে আছে লাউ, শিম, টমেটো, লালশাক, পুঁইশাক, ঢেঁড়স, বেগুন, কাঁচামরিচ, নাগামরিচ, ক্যাপসিকাম ইত্যাদি। রয়েছে তুলসি, পুদিনা ও অ্যালোভেরাসহ আরও হরেক রকমের ঔষধি গাছ। এছাড়াও সম্প্রতি রাজশাহী থেকে এনে লাগিয়েছেন বারমাসি আম এবং ভিয়েতনামি নারিকেল গাছের চারা।

শখের বসেই এসব শাকসবজি আর ফলমূলের চাষ করে থাকেন তিনি। তাছাড়াও ভেজালমুক্ত তাজা খাবারের একটা ব্যাপার তো আছেই। চৌধুরী মুরাদ ইবনে সালাম বলেন, আমার স্ত্রী স্কুলশিক্ষিকা তাসমিনা খানমও সময় পেলে আমাকে বাগানের কাজে সময় দেয়। দু’জন মিলেই কাজ করি আমাদের ছাদকৃষিতে। তাছাড়া আমার ছেলে আনাসও বাগান পরিচর্যার কাজে আমাকে সহযোগিতা করে থাকে। শাকসবজি, ফলমূল যা-ই পাই নিজে খাই এবং আত্মীয়স্বজনদের মধ্যে বিলিয়ে দেই। এতেই আমার পরিশ্রম স্বার্থক এবং এতেই আমি সুখ অনুভব করি। এছাড়াও তার এখানের পন্য তিনি যুক্তরাজ্যে বড়ভাইদের কাছেও মাঝে মাঝে পাঠিয়ে থাকেন তিনি।

চৌধুরী মুরাদ জানান, শহরে যারা বসবাস করেন তাদের জন্য বিনোদন এবং অবসর সময় কাটানোর ভালো মাধ্যম হতে পারে ছাদকৃষি। এছাড়াও চারদিকে ভেজাল মিশ্রিত খাবারের এই যুগে ভেজালমুক্ত কিছু পেতে হলে ছাদকৃষির বিকল্প নেই। তাই শহরে বসবাসরত সবাইকে ছাদকৃষিতে আগ্রহী হতে আহ্বান জানান চৌধুরী মুরাদ ইবনে সালাম।

সম্প্রতি তার ছাদবাগান পরিদর্শন করেছেন হবিগঞ্জের উপসহকারি কর্মকর্তা আসমা আক্তার। তিনি বলেন, মুরাদের মনোমুগ্ধকর ছাদবাগান দেখে সত্যিই প্রাণ জুড়িয়ে যায়। কঠোর পরিশ্রম আর ধৈর্য ধারণ করে ছাদবাগান করতে পারলে অনেকেই সফল হবেন। মুরাদের ছাদবাগানের শাকসব্জি-ফলমূল সম্পূর্ণ ভেজালমুক্ত। শহরের যে কেউ নিজের বাড়ির ছাদে এরকম বাগান করে পেতে পারেন তাজা শাকসবজি আর ফলমূলের স্বাদ।

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

সিলেটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সচেতনতামূলক সেমিনার ১১৩ শিক্ষার্থীর অংশগ্রহণ, নিরাপদ সড়ক ব্যবহারে সচেতনতার আহ্বান

সিলেটে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সচেতনতামূলক সেমিনার ১১৩ শিক্ষার্থীর অংশগ্রহণ, নিরাপদ সড়ক ব্যবহারে সচেতনতার আহ্বান

“নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সিলেটে শিক্ষার্থীদের

সিলেটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের আলোচনা সভা

সিলেটে প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার উন্নয়নে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের আলোচনা সভা

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪৩৩ বঙ্গাব্দের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭

সিলেটের জিডিএফ’র স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিসিক বরাবরে স্মারকলিপি পেশ

সিলেটের জিডিএফ’র স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিসিক বরাবরে স্মারকলিপি পেশ

গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দীর্ঘমেয়াদী স্থায়ী উন্নয়ন পরিকল্পনা ও আধুনিক ভবন নির্মাণ বিষয়ে সিলেট সিটি

বাজুস সিলেট জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

বাজুস সিলেট জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন পরিদর্শন করেছেন বাজুসের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও সিলেটের ব্যবসায়ীবৃন্দ।

৩৯নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে কয়েস লোদীর অভিনন্দন

৩৯নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দকে কয়েস লোদীর অভিনন্দন

সিলেট মহানগর বিএনপির ৩৯নং ওয়ার্ডের নবনির্বাচিত সভাপতি এনামুল হোসেন এনাম, সাধারণ সম্পাদক ফখর উদ্দীন এবং সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন-কে আন্তরিক

শুক্রবার শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

শুক্রবার শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

সিলেট সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী শেখঘাট এলাকায় নবনির্মিত শেখঘাট নতুন কেন্দ্রীয় জামে মসজিদ-এর প্রাতিষ্ঠানিক ও নিয়মিত প্রার্থনার শুভ উদ্বোধন

মাঠের রাজনীতির কাণ্ডারি ইমদাদ চৌধুরী

মাঠের রাজনীতির কাণ্ডারি ইমদাদ চৌধুরী

খন্দকার মুক্তাদিরের চোখে এক ‘পরিশ্রমী ও কর্মতৎপর’ নেতা সিলেটের রাজনীতিতে রাজপথের দূরদর্শী সংগঠক ও তৃণমূলের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত

মরাচেলা নদীতে পাড় কেটে বালু উত্তোলন

মরাচেলা নদীতে পাড় কেটে বালু উত্তোলন

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের মরাচেলা (সুনামগঞ্জ জেলা কার্যালয়ের রেকর্ড অনুযায়ী সোনালী চেলা) নদীর পাড় কেটে বেআইনিভাবে বালু উত্তোলনের অভিযোগে