editor
প্রকাশিত: 1:51 PM, October 2, 2021
সুনামগঞ্জ প্রতিনিধি ::
সুনামগঞ্জের দিরাইয়ে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মো. হায়াতুন মিয়া নামে ৪০ বছর বয়সী এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
শনিবার সকালে উপজেলার কালিয়ারগোটা হাওরে এ ঘটনা ঘটে। হায়াতুন মিয়া উপজেলার চরনারচর ইউনিয়নের কার্তিকপুর গ্রামের মালি হোসেনের ছেলে। আহত মো. ইসহাক মিয়া একই গ্রামের তারা মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, শনিবার ভোরে কালয়ারগোটা হাওরে মাছ ধরতে যান হায়াতুন মিয়া ও ইসহাক। এ সময় বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাতে দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে হায়াতুন মিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ইসহাক মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়।
চরনারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার তালুকদার বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আরেক জেলে ইসহাক মিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ডিএসএস /২ অক্টোবর ২০২১ / আল-আমিন
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট