editor
প্রকাশিত: 2:16 PM, February 5, 2021
ক্রীড়া ডেস্ক ::
উইন্ডিজ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের তৃতীয় দিন অলাকিব আল হাসানকে ছাড়াই খেলছে বাংলাদেশ। তার বদলি হিসেবে ফিল্ডিং দিচ্ছেন ইয়াসির আলী রাব্বী।
মাঠে সাকিবের অনুপস্থিতি নিয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেননি বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।
তবে খোঁজ নিয়ে জানা গেছে, ওয়ানডে সিরিজে কুঁচকিতে পাওয়া চোট ফের মাথা চাড়া দিয়ে উঠেছে সাকিবের। চোট কতটা গুরুতর তা জানতে ইতোমধ্যে হাসপাতালে গেছেন সাকিব। সেখানে স্ক্যান করানো হবে তাকে।
দল সূত্রে জানা গেছে, দলের সঙ্গে সকালে মাঠে এসেছিলেন সাকিব। কিন্তু ওয়ার্মআপে নেমেই চোটের জায়গায় অস্বস্তিবোধ করেন। তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাচ্ছেন না নির্বাচকরা। তাই তাকে ম্যাচে না নামানোর সিদ্ধান্ত হয়।
তবে কী সাকিব এ টেস্টে আর বল করছেন না? ব্যাট করবেন কী? – এমন প্রশ্ন উঠেছে টাইগার সমর্থকদের মাঝে।
এর জবাবে বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেছেন, ‘সাকিবের একটু ব্যথা আছে। তার আজই একটা স্ক্যান করা জরুরি হয়ে পড়েছিল। কিন্তু শুক্রবার সব বন্ধ থাকায় এ নিয়ে জটিলতা দেখা দেয়। পরে স্থানীয় এক হাসপাতালে সাকিবকে স্ক্যান করাতে নেওয়া হয়েছে। তিনি আবার মাঠে নামবেন কিনা, সেটি নির্ভর করছে স্ক্যান রিপোর্টের ওপর। তবে অবস্থা যা, তাতে আজ তিনি মাঠে নামছেন না। কিন্তু দলের প্রয়োজনে কাল ব্যাটিং করতে নামতে পারেন।
সাকিবের পুরনো ইনজুরির ফের জেগে ওঠা বাংলাদেশ দলে বড় ধরনের ধাক্কা। যদিও সাকিবকে ছাড়া ভালোই খেলছেন টাইগাররা। তাইজুল, মিরাজ আর নাঈমের ঘূর্ণিজাদুতে সাকিবের অনুপস্থিতি সেভাবে টের পাওয়া যাচ্ছে না।
দিনের শুরুতেই এনক্রুমা বোনারকে ফিরিয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল। ভয়ানক হয়ে ওঠা ব্রাথওয়াইটকে ৭৬ রানে থামিয়ে দেন নাঈম। এর পর ওয়ানডে মেজাজে খেলে ৪০ রান করে ফেলা কাইল মায়ার্সকে থামান মিরাজ।
প্রসঙ্গত গত ২৫ জানুয়ারি ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে নিজের বলে ফিল্ডিং করতে গিয়ে কুঁচকিতে চোট পান সাকিব। এর পর মাঠ ছেড়ে চলে যান। টেস্টে একাদশে থাকবেন কিনা সে সংশয় জাগে। তবে চিকিৎসকের ৭২ ঘণ্টার পর্যবেক্ষণের পর স্ক্যান রিপোর্ট ভালো আসে। যে কারণে প্রথম টেস্টেই দলে ফেরেন সাকিব। কিন্তু সেই চোট আবারও তাকে ম্যাচ থেকে ছিটকে দিতে পারে বলে শঙ্কা জেগেছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,