editor
প্রকাশিত: 4:19 PM, September 9, 2024
অনলাইন ডেস্ক:: হিরো আলমের উপর হামলার ঘটনায় বিএনপির কোন নেতাকর্মী জড়িত নেই বলে দাবী করেছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
একই সাথে হামলার দায় বিএনপির উপর চাপানোয় তিনি এর প্রতিবাদ জানিয়েছেন। রোববার বিকেল ৫টায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, হিরো আলমের উপর যখন হামলা হয় তখন অনেক সাংবাদিক ছিলো। প্রশাসনের লোকজন ছিলো। ভিডিওটি আমরা বার বার পর্যালোচনা করে দেখেছি। সেখানে বিএনপি বা অঙ্গ সংগঠনের কেউ ছিলো না এবং আপনারাও কেউ বলতে পারবেন না সেখানে বিএনপির কোন নেতাকর্মী ছিলেন। এখানে কে বা কারা তার কোন কারণে হয়তো তাকে আঘাত করেছে। সেটা অবশ্যই নিন্দনীয়। আমরা নিন্দা জানিয়েছি। সেই সাথে তিনি অহেতুক কি কারণে বিএনপির উপর দায় চাপাচ্ছেন সেই জন্য আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
তিনি আরো বলেন, ইদানিং আমরা লক্ষ্য করছি, কোন জায়গায় কোন ঘটনা ঘটলে সেখানে বিএনপিকে দোষারোপ করা হয়। এটি একটি কালচারে পরিণত হয়েছে। আমরা মনে করি বিএনপি বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় একটি দল। এই জনপ্রিয়তায় ঈর্ষান্বীত হয়ে একটি মহল ষড়যন্ত্র করছে এবং বিএনপির উপর এভাবে দোষারোপ করছে। আপনারা জানেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের কোন নেতাকর্মী যদি কোন অপরাধের সাথে জড়িয়ে পড়ে তবে তাকে সরাসরি দল থেকে বহিষ্কারের কথা বলেছেন। ইতোমধ্যে আমরা বগুড়াসহ বিভিন্ন জায়গায় এই দৃষ্টান্ত দেখেছি।
দৈনিক সিলেটের সময়/আর.এম
ভারতীয় বিজনেস ভিসার মেয়াদ বৃদ্ধি, ডাবল এন্ট্রি স্টেশন অনুমোদন এবং স্থলবন্দরগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখার লক্ষ্যে সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ