editor
প্রকাশিত: 9:40 PM, March 22, 2024
সিলেট-৫ (জকিগঞ্জ ও কানাইঘাট) আসনের সংসদ সদস্য মাওলানা মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী বলেছেন, আর্তমানবতার কল্যানে হৃদয়ে জকিগঞ্জ সিলেট কাজ করে যাচ্ছে। শিক্ষা, চিকিৎসা, বন্যা, করোনা সহ দুর্যোগের সময় অসহায়, দরিদ্র, এতিম, সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফুটানোর লক্ষে সংগঠনের সকল কাজ প্রশংসনীয়। মানুষের ভালোবাসা অর্জন করে যারা দেশ জাতি ও মানুষের কল্যাণে কাজ করেন তারাই প্রকৃত দেশ প্রেমিক।
তিনি বলেন, রমজান মাস আত্মশুদ্ধির মাস, এ মাসের তাৎপর্যকে গুরুত্ব দিয়ে ইবাদত বন্দেগির পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করতে হবে। তিনি জকিগঞ্জের উন্নয়ন তরান্বিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
এমপি হুছামুদ্দীন চৌধুরী শুক্রবার (২২ মার্চ) নগরীর ধোপাদিঘীরপাড়স্থ একটি কমিউনিটি সেন্টারে হৃদয়ে জকিগঞ্জ সিলেটের ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
হৃদয়ে জকিগঞ্জ সিলেটের সভাপতি মোঃ শাহিদুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম রুহেল লস্করের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব লোকমান উদ্দিন চৌধুরী, জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন খালেদ, জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, হৃদয়ে জকিগঞ্জ সিলেটের উপদেষ্টা মাওলানা মখলিছুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন হৃদয়ে জকিগঞ্জ সিলেটের সহ সভাপতি জাহেদ আহমদ। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম সাঈদ।
উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক আহমেদ সাব্বির, সহ সাংগঠনিক সম্পাদক ময়নুল ইসলাম, অর্থ সম্পাদক জুনেদ আহমদ, প্রচার সম্পাদক মুজিবুর রহমান, ক্রীড়া সম্পাদক মনিরুজ্জামান বাবু, অফিস সম্পাদক জুনেদ আহমদ, সহ অফিস সম্পাদক খালেদ আহমদ, সদস্য শাহীন আহমদ, আশিকুর রহমান, রেজাউল ইসলাম রাজু, এ আর এহিয়া, গুলজার খাঁন, এমদাদুল হক রাসেল, সিদ্দিকুর রহমান সুজন, এস আই কে সুবের প্রমুখ।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট