editor
প্রকাশিত: 10:56 AM, September 29, 2021
স্পোর্টস ডেস্ক ::
পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ইনজামামু হক হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার সন্ধ্যায় লাহোরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন।
পরীক্ষানিরীক্ষার পর জানা যায়, তার হার্টে একটি ‘ব্লক’ রয়েছে। পরে সেখানেই তার অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে। খবর দ্যা ডনের।
ইনজামামের ম্যানেজার সাংবাদিকদের জানিয়েছেন, গত তিন দিন ধরেই পাক এই ক্রিকেট লিজেন্ট বুকে হালকা ব্যথা অনুভব করছিলেন।
এ কয়েকদিন তিনি বাড়িতেই ছিলেন। সোমবার সন্ধ্যায় হঠাৎ বুকের ব্যথা বেড়ে যাওয়ায় তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে পরীক্ষানিরীক্ষার পর জানা যায়, তার হার্টে একটি ‘ব্লক’ রয়েছে। এর পরেই চিকিৎসকেরা অ্যাঞ্জিওপ্লাস্টি করার সিদ্ধান্ত নেন। ৫১ বছরের ইনজামাম আপাতত স্থিতিশীল আছেন বলেই হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। আপাতত কয়েক দিন চিকিৎসকদের পর্যবেক্ষণে তিনি হাসপাতালেই থাকবেন।
পাকিস্তানের সফল ক্রিকেট অধিনায়কদের মধ্যে ইনজামাম সফলতম। ১৯৯২ সালে পাকিস্তানের বিশ্বকাপ জয়ের পর ক্রিকেট জগতে তিনি বিপুল জনপ্রিয়তা অর্জন করেন।
এক দিনের ম্যাচে পাকিস্তানের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ৩৭৫টি ম্যাচে তার রয়েছে ১১ হাজার ৭০১ রান। টেস্টে ১১৯টি ম্যাচ খেলে তার সংগৃহীত রান ৮,৮২৯।
২০০৭ সালে ইনজামাম আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। তার পর তিনি পাকিস্তান দলের ব্যাটিং পরামর্শদাতা হিসেবে নিযুক্ত হন।
বেশ কিছু দিন আফগানিস্তানের প্রধান কোচও ছিলেন। ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত ইনজামাম ছিলেন পাকিস্তান ক্রিকেটের মুখ্য নির্বাচক।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,