editor
প্রকাশিত: 4:55 PM, May 12, 2024
সিলেট সিটি কর্পোরেশন অযৌক্তিকভাবে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধির প্রতিবাদে মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরীর কাছে স্মারকলিপি প্রদান করেছেন বাংলাদেশ জাসদ ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এর নেতৃবৃন্দ। রোববার বিকেল ৩টায় সিটি কর্পোরেশনের মেয়রের কার্যালয়ে এই স্মারকলিপি প্রদান করেন নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে নেতৃবৃন্দ উল্লেখ্য করেন, সম্প্রতি নগরীর ২৭টি ওয়ার্ডে হোল্ডিং ট্যাক্স যে হারে বাড়ানো হয়েছে তা অযৌক্তিক এবং বাস্তবসম্মত নয়। হোল্ডিং ট্যাক্স পূর্নমূল্যায়নের প্রক্রিয়াটি যথাযথ এবং স্বচ্ছভাবে করা হয়েছে বলে আমরা মনে করছি না। এটা সম্পূর্ণ গণবিরোধী একটি সিদ্ধান্ত বলে আমরা মনে করছি। বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপট এবং নিত্যপণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধির এই সময়ে এ ধরণের সিদ্ধান্ত ‘মরার ওপন খাড়ার ঘা’ এর শামিল। পঞ্চবার্ষিক মূল্যায়নের নামে যে হারে ট্যাক্স বাড়ানো হয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এতে আমরা হতাশ ও সংক্ষুব্ধ। এটা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এ অবস্থায় আমাদের দাবি এই ভৌতিক হোল্ডিং ট্যাক্স বাতিল করে বাস্তবসম্মত এবং বিগত বছরের হোল্ডিং ট্যাক্সের সঙ্গে সমন্বয় করে হোল্ডিং ট্যাক্স পুননির্ধারণ করা হোক। দ্রুত এটা বাতিল ও যৌক্তিকভাবে পুননির্ধারন করা না হলে নগরবাসীকে সঙ্গে নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবো।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, এডভোকেট জাকির আহমদ, গিয়াস উদ্দিন আহমদ, সাইফুল আলম, নাজাত কবির, লাল মোহন দেব, শৈলন দে, প্রবীর দে, চৌধুরী শাহেদ কামাল টিটো, সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, এম এইচ শিবলী, প্রিন্স বাহার চৌধুরী, রিয়াজ উদ্দিন, ফেরদৌস আরবী, এম. সিরাজুল ইসলাম, শৈশব তালুকদার, আনোয়ার হোসেন, মাসুক আহমদ, কামাল আহমদ প্রমুখ।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন
সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা