editor
প্রকাশিত: 1:56 PM, April 3, 2021
অনলাইন ডেস্ক
নিউজিল্যান্ড সফরে যাচ্ছে-তাই পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং কোনো ডিপার্টমেন্টেই ভালো করেনি টাইগাররা।বিশেষকরে টাইগারদের বাজে ফিল্ডিং ও ক্যাচ মিসের মহড়া নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে।শুধু ফিল্ডাররাই নন; উইকেটের পেছনে দাঁড়িয়েও বেশ কয়েকবার ব্যর্থ হয়েছেন মুশফিকুর রহিম। যা নিয়ে এখনও সমালোচনা শুনতে হচ্ছে মি. ডিপেন্ডেবলকেশুধু তাই নয়, মুশফিকের কিপিং গ্লাভসগুলো খুলে নিয়ে দায়িত্ব লিটন দাস বা মোহাম্মদ মিঠুনকে দেওয়ার দাবিও জানিয়েছেন অনেকে।শনিবার সেই প্রসঙ্গে গণমাধ্যমক কর্মীদের প্রশ্বের জবাবে অধিনায়ক তামিম জানান, বাংলাদেশ দলের সেরা কিপারই কিপিং করেছে। তিনি বলেন, হ্যাঁ, আমার দলের সেরা কিপারই কিপিং করেছে। পরিসংখ্যানে যদি যাই, মুশফিকই সেরা কিপার। মুশফিক কি তার কিপিংয়ের দায়িত্ব ধারাবাহিক রাখবেন নাকি ছেড়ে দেবেন? সে প্রশ্ন ওঠা আগেই তামিম বলেন, ‘আপনি বলতে পারেন লিটন, মিঠুন বা সোহানের কথা। কিন্তু মুশফিক গত ১৫-১৬ বছর ধরে কিপিং করছে। সে কিপিং করবে নাকি করবে না, সেটা বিবেচনার ভার তারই। এই অধিকার সে অর্জন করেছে। আমি এটা অনুভব করি। সে যদি কিপিং চালিয়ে যেতে চায়, অধিনায়ক হিসেবে আমি অবশ্যই তাকে সমর্থন দেব।মুশফিকের সমর্থনে তামিম আরও বলেন, ‘আমি জানি, সে কতটা কঠোর পরিশ্রম করে। হয়তো দু-একটা ভুল হয়ে যাচ্ছে তারা। কিন্তু ভুল তো সবাই করি । আমি এমন নই যে মুশফিককে গিয়ে বলব, ‘না, তোমাকে কিপিংয়ে চাই না।’ আমি নিশ্চিত, আমি যেমন দলের ভালোর কথা ভাবছি, সেও সেটা ভাবে। তার যদি মনে হয়, তার চেয়ে ভালো কিপার দলে আছে, তাহলে সেটা তার সিদ্ধান্ত। যদি চালিয়ে যেতে চায়, সেখানেও পাশে থাকব।কিইউ কন্ডিশনে শুধু মুশফিকের কিপিং প্রশ্নবিদ্ধ নয়, অন্যান্যরাও বাজে ফিল্ডিং করেছেন বলে জানান তামিম।বলেন, ‘নিউজিল্যান্ডে ফিল্ডিং করা কঠিন। কারণ সেখানে এত বাতাস থাকে যে বল বুঝে ওঠা কঠিন। সিরিজের আগে স্পিন কোচ ভেটোরি বলছিলেন, ‘নিউজিল্যান্ডে সফরকারী দলগুলো খারাপ ফলাফল করে দুটি কারণে- একটা হলো ফিল্ডিং, সেখানে অনেক ক্যাচ ড্রপ হয়, আরেকটি হলো বাড়তি অতিরিক্ত রান।’ আমরা অনেক ক্যাচ ফেলে দিয়েছি। সুযোগ হাতছাড়া করেছি। দ্বিতীয় ম্যাচে ক্যাচগুলো না ছাড়লে আমরা জিতে যেতাম। অন্য ম্যাচগুলোতেও ফিল্ডিং ভালো করলে ওদের রান আরও কম হতো। তবে কোনো অজুহাত দিতে চাই না। ওই বাতাসের সঙ্গে মানিয়ে নেওয়ার যথেষ্ট সময় আমাদের ছিল। এখন আমার মনে হয়, ব্যাটিং ও বোলিংকে যেভাবে গুরুত্ব দেই ততটা কিংবা তার বেশি গুরুত্ব ফিল্ডিংয়ে দিতে হবে। কারণ এখানেই আমরা ম্যাচ হেরে যাচ্ছি।
অনলাইন ডেস্ক(রিপা-৯)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,