editor

প্রকাশিত: 5:35 PM, June 2, 2021

আগুন লেগে ডুবে গেল ইরানের জাহাজ

আগুন লেগে ডুবে গেল ইরানের জাহাজ

অনলাইন ডেস্ক
ওমান উপসাগরে ‘খার্গ’ নামে ইরানের বৃহৎ একটি জাহাজ আগুন লেগে ডুবে গেছে।

স্থানীয় সময় বুধবার ইরানের দক্ষিণের জাস্ক বন্দরের নিকট এই ঘটনা ঘটে। তবে আগুন লাগার কারণ এখনও অস্পষ্ট বলে কাতারভিত্তিক আল জাজিরার খবরে বলা হয়েছে।

ইরানের সেনাবাহিনী জানিয়েছে, জাহাজটি প্রশিক্ষণ জাহাজ হিসেবে ব্যবহৃত হতো এবং এতে প্রায় চার’শ ক্রু সদস্য এবং প্রশিক্ষণার্থী ছিল। আগুন লেগে জাহাজটি ডুবে গেলেও জাহাজে থাকা সকলকে অক্ষত উদ্ধার করা হয়েছে। তবে ২০ জন ক্রু সদস্য হালকা আহত হয়েছেন।

সেনাবাহিনীর বরাতে খবরে বলা হয়, বুধবার প্রথম প্রহরে আগুন লাগা জাহাজটি ‍রক্ষা করতে ২০ ঘন্টা ধরে উদ্ধার অভিযান চালানো হয়। তবুও জাহাজটিকে ডুবে যাওয়া থেকে রক্ষা করা যায়নি।

জাহাজের শেষ রাতে নেওয়া একটি ছবিতে দেখা যায়, লাইফ জ্যাকেট পরিধান করা ক্রু সদস্যরা দৌঁড়াচ্ছেন, তাদের পেছনে আগুনের লেলিহান শিখা। অন্যদিকে, দিনের বেলায় নেওয়া আরেকটি ছবিতে আকাশে আগুনের ফলে সৃষ্ট ব্যাপক ধোঁয়া দেখা যায়।

ইরানের সেনাবাহিনী আগুন লাগার সুস্পষ্ট কারণ জানায়নি। তবে স্থানীয় একজন সেনা কর্মকর্তা জানিয়েছেন, ইঞ্জিন কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে জাহাজটির একটি অংশ গলে সাগরে পড়ে যায়।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন সিলেটের ময়নুল

সিলেটের পরিবহন শ্রমিকদের নেতৃত্ব জাতীয় পর্যায়েও বিস্তৃতি লাভ করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনীত হয়েছেন সিলেটের

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে