editor
প্রকাশিত: 1:18 PM, March 24, 2021
অনলাইন ডেস্ক
সদ্য ছেলেসন্তানের বাবা হওয়া সাকিব আল হাসান দেশে ফিরেছেন। স্ত্রী উম্মে আহম্মেদ শিশির ও সদ্যজাত সন্তানকে যুক্তরাষ্ট্রে রেখে ঢাকায় ফিরেই বুধবার অনুশীলনে যোগ দিয়েছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।আজ জীবনের ৩৩ বসন্ত পেরিয়ে ৩৪-এ পা দিয়েছেন সাকিব। স্ত্রী বিদেশ থাকায় এবার তাকে নিয়ে কেক কাটা হলো না সাকিবের। সোমবার গভীর রাতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে জন্মদিনটা বোন জান্নাতুল ফেরদৌস রিতুর সঙ্গে উদযাপন করলেন তিনি। এবারের উদযাপনটা একটু অনাড়ম্বরই ছিল।মধ্যরাতে কেক কেটে সকালেই অনুশীলনে যোগ দিয়েছেন সাকিব। পরের সিরিজের জন্য নিজেকে প্রস্তুত করছেন দেশের ক্রিকেটের এই প্রাণভ্রমরা।সাকিবের জন্ম ১৯৮৭ সালের ২৪ মার্চ। কৃষি ব্যাংক কর্মকর্তা মাশরুর রেজা আর গৃহিণী শিরিন শারমিনের ঘর আলোকিত করে আসেন ফয়সাল। শুরুতে পরিবার থেকে এ নামেই ডাকা হতো সাকিবকে। পরিবারের প্রথম ও একমাত্র ছেলেসন্তান সাকিববাবা মাশরুর রেজা একসময় মাগুরায় ভালো ফুটবল খেলতেন। সে কারণেই সাকিবের শুরুটা হয় ফুটবল দিয়ে। বাবার ইচ্ছাও ছিল তাই। পরে ক্রিকেটেই থিতু হন সাকিব।২০০৬ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। একই বছর জিম্বাবুয়ের বিপক্ষেই খুলনায় টি-টোয়েন্টি ও পরের বছর চট্টগ্রামে ভারতের বিপক্ষে টেস্টে অভিষেক হয় সাকিবের।২০০৯ সালে প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডে অলরাউন্ডার র্যাংকিংয়ের শীর্ষে উঠে আসেন সাকিব।টেস্ট ক্রিকেটে ৫৭ ম্যাচ খেলে রান করেছেন ৩৯৩০, গড় ৩৯.৭০, শতক ৫ টি, অর্ধশতক ২৫ টি, উইকেট ২১০ টি। ওয়ানডে ক্রিকেট ম্যাচ খেলেছেন ২০৯ টি, ইনিংস ১৯৭ টি, রান ৬৪৩৬, শতক ৯ টি, অর্ধশতক ৪৮ টি, উইকেট ২৬৬টি। টি-২০ ক্রিকেটে ৭৫ ইনিংসে রান ১৫৬৭, উইকেট ৯২ টি সাকিবের।
অনলাইন ডেস্ক(রিপা-৬)
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকান্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,